ভারতীয় কূটনৈতিকদের ঝিনাইদহ গমন প্রসঙ্গে কিছু প্রশ্ন
০৮ ই জুন, ২০১৬ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টিভির স্ক্রল নিউজে দেখলাম ঝিনাইদহে পুরোহিত হত্যাকান্ডের স্থান পরিদর্শনে গেছেন দুই ভারতীয় কূটনৈতিক।খবরটি দেখে মনে কয়েকটি প্রশ্ন জাগলো।সাধারনতঃ দেখা যায় ভিন্ন কোনো দেশের নাগরিক যদি কোনো ভাবে আক্রান্ত হয় তবে সেদেশের দূতাবাস তার দেশের নাগরিকের সাহায্যে এগিয়ে যায় এটা দূতাবাসগুলির অন্যতম দায়িত্ব।কিন্তু এদেশের একজন নাগরিক হোক সে যেকোনো ধর্মের তার হত্যাকান্ডের ব্যাপারে অন্যদেশের আগ্রহের কারণ কী ? হিন্দু কি এ দেশের নাগরিক নয় ?হিন্দুদের দায়িত্ব কি সরকার ভারতের হাতে তোলে দিয়েছে ? অবশ্য নিরাপত্তা না দিতে পারলে দায়িত্বটা অন্য দেশের হাতে তোলে দেয়াই ভাল তাতে হিন্দুরা অন্ততঃ পায়ের তলায় মাটি নিয়ে এদেশে টিকে থাকতে পারবে।কিন্তু তাতে কি সার্বভৌমত্ব নামক ব্যাপারটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়না?বৃহৎ কয়েকটি দেশের কূটনৈতিকরা এদেশে প্রতিনিয়ত কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরন করে যাচ্ছেন যার জন্য মুলতঃ আমাদের রাজনৈতিক দলগুলির পরনির্ভরশীলতাই অনেকাংশে দায়ী।যে জনগণের ভোটে জিতে তারা ক্ষমতায় আসেন বা আসতে চান সেই জনগণ থেকে প্রধান কয়েকটি দেশের দূতাবাসের প্রতিই তাদের আস্থা বেশী। ভারতীয় দূতাবাস কর্মীদের এই কর্মকান্ড কি আরেকটি শিষ্টাচার লংঘনের ঘটনা হয়ে গেলনা ?
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন