somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খড়মপ্রেমিক!

০৪ ঠা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





হাজার বছরের বাঙালি সংস্কৃতি; রীতিনীতি আর আচার-আচরণের মধ্যে বিশেষ একটি স্থান দখল করে থাকলেও বিজ্ঞানের উৎকর্ষের কারণে খড়ম এখন বিলুপ্তপ্রায়। গ্রামাঞ্চলেও কালেভদ্রে এখন খড়মের দেখা মেলে! বয়স্ক কেউ কেউ খড়ম ছাড়া অন্য জুতো-স্যান্ডেল ব্যবহার করে স্বস্তি পান না। ওই সব মানুষের জন্য এবং এই প্রজন্মের কাছে খড়মের পরিচয় তুলে ধরতে; খড়মকে জনপ্রিয় করতে, খড়ম বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন আবদুল মতলেব। খড়ম বিক্রির জন্য তিনি দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। হাটবাজারে বিক্রি করছেন খড়ম। তিনি জানান, এই প্রজন্মের অনেকে খড়ম দেখার জন্য ভিড়ও করে। কেউ কেউ কেনেন। আবার বয়স্কদের অনেকেই খড়ম হাতে নিয়ে পুরনো দিনের স্মৃতি হাতড়ে ফিরছেন। আবদুল মতলেবের (৩৮) বাড়ি বগুড়ার সোনাতলা গ্রামে। যশোর কালেক্টরেট চত্বরে সোমবার খড়মের পসরা সাজিয়ে বসেছিলেন আবদুল মতলেব। তিনি জানান, ঠাকুরগাঁওয়ের আটগিলারি গ্রামের গোলাম মোস্তফা খড়মের কারিগর। তিনি শত শত জোড়া খড়ম তৈরি করেন। কাঁঠাল কাঠ আর গাড়ির টায়ার দিয়ে খড়ম তৈরি করা হয়। প্রতি জোড়া খড়ম মোস্তফার কাছ থেকে মতলেব ১৫ টাকায় কিনে নিয়ে আসেন। আর দেশের বিভিন্ন হাটবাজারে সেই খড়ম বিক্রি করেন প্রতি জোড়া ২৫ টাকা থেকে ৩০ টাকায়। মতলেব বলেন, 'রাজশাহী, পাবনা, ঝিনাইদহ ঘুরে এখন যশোরে খড়ম বিক্রি করছি। প্রতিদিন গড়ে ১২০ জোড়া খড়ম বিক্রি হয়।' তিনি আরো জানান, এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে তাঁর ছোট্ট সংসার চলে খড়ম বিক্রির টাকাতেই। খড়ম কেনার সময় কথা হয় যশোর সদরের সুতিঘাটা গ্রামের আতিয়ার রহমানের সঙ্গে। তিনি বলেন, 'খড়মের গল্প শুনেছি। কিন্তু কোনো দিন খড়ম পায়ে দেওয়া তো দূরের কথা, চোখেও দেখিনি। এ কারণেই খড়ম কিনে বাড়ি নিয়ে যাচ্ছি।' খড়ম কেনার সময় আরো কথা হয় চাঁচড়া গ্রামের প্রবীণ ব্যক্তি আমির আলীর সঙ্গে। তিনি বলেন, 'স্বাধীনতা যুদ্ধের আগে আমি খড়ম পায়ে দিয়েছি। ব্রিটিশের সময় আমার বাপ-দাদা খড়ম পায়ে দিয়েছেন। অতীতে পীর আউলিয়ারা খড়ম পায়ে দিয়ে নদী পার হয়েছেন এমন গল্পও শুনেছি। নতুন প্রজন্মের সন্তানদের খড়ম সম্পর্কে কোনো ধারণা নেই। খড়ম স্বাস্থ্যের জন্য উপকারী। দাম কম, টেকেও বেশি।'
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×