somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইকিলিকসের চাঞ্চল্যকর তথ্য ঃ যুক্তরাজ্যই র‌্যাবের প্রশিক্ষণের প্রধান উদ্যোক্তা

২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বতর্মান সময়ের সবচেয়ে বড় আলোচিত তথ্যবহুল ওয়েবসাইট উইকিলিকস একের পর এক গোপন তথ্য ফাঁস করে চলছে। এসব কারনে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাঞ্জেলাস রয়েছেন চরম হুমকীর মুখে। তবুও উইকিলিকসের গোপন তথ্যগুলো ফাঁস করে চলছে সাহসীকতার সাতে। সেরকমই র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব সম্পর্কে একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে।
উইকিলিকসের নিজস্ব ওয়েবসাইট ও গার্ডিয়ান হতে জানা গেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে ইউরোপসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তোপের মুখে থাকা র‌্যাবকে যুক্তরাজ্য সরকারের উদ্যোগেই প্রশিক্ষণ দেওয়া হয়ে ছিলো বলে তথ্য প্রকাশ করেছে উইকিলিকস। উইকিলিকসের ফাঁস করা যুক্তরাষ্ট্রের গোপন তার বার্তা থেকে মঙ্গলবার এ সংবাদ প্রকাশ করেছে ‘গার্ডিয়ান’। যুক্তরাজ্যের প্রভাবশালী এ দৈনিক তাদের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের শিরোনাম করেছে- "বাংলাদেশি 'ডেথ স্কোয়াড' ট্রেইনড বাই ইউ কে গভর্নমেন্ট"। সন্ত্রাসবিরোধী কার্যক্রম নিয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কথা চালাচালিতে লন্ডন সরকারের র‌্যাবকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি প্রকাশ্য হয়।
একটি তারবার্তায় দেখা যায়, মানবাধিকার ছাড়া অন্য কোনো বিষয়ে র‌্যাবকে প্রশিক্ষণ দিতে রাজি হয়নি ওয়াশিংটন। তারা মনে করে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে র‌্যাব মানবাধিকার লঙ্ঘন করছে। ফলে তাদের এ বাহিনীকে অন্য কেনো প্রশিক্ষণ দেওয়া যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করবে।
তথ্য প্রকাশসুত্রে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
প্রতিষ্ঠার পর থেকে 'ক্রসফায়ার/বন্দুকযুদ্ধ/এনকাউন্টার'র মাধ্যমে বিচার বহির্ভূতভাবে প্রায় ১ হাজার মানুষ 'হত্যা'র অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। এর মধ্যে বিভিন্ন মামলায় অভিযুক্ত যেমন রয়েছে, তেমনি নিরাপরাধ লোকও রয়েছে বলে অভিযোগ। দেশ-বিদেশের মানবাধিকার সংগঠনগুলো র‌্যাবের কার্যক্রমের বিরোধিতা করে আসছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×