আমরা কবে পরিকল্পিত হবো!
১০ ই জুন, ২০০৭ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আচ্ছা আমরা কবে পরিকল্পিত হবো বলতে পারেন? চাহিদার তুলনায় আমাদের সড়কের পরিমান কতটা কম এটা বলে দেবার জন্য কোন সড়ক প্রকৌশলী হবার প্রয়োজন হয় না। অথচ এই অপর্যাপ্ত সড়ক খোঁড়াখুঁড়িতেই আমাদের সীমাহিন আগ্রহ। একবার টিএনটি অপটিক্যাল ফাইবার বসায়তো, পিডিবি আন্ডারগ্রাউন্ড ক্যাবল বসায়, ওয়াসা স্যুয়ারেজ লাইন সংস্কার করে, পানির লাইন বসায়। এতদিন তো তাও ওয়াসা, পিডিবি আর টিএনটির মধ্যেই সীমাবদ্ধ ছিল এ কার্যক্রম। ইদানীং আবার যুক্ত হয়েছে টেলিকমিউনিকেশন কোম্পানীগুলো। এখন চলছে বাংলালিংক সড়ক খনন কার্যক্রম। এরপর হয়তো আসবে সিটিসেল, ওয়ারিদ। তারপর হয়তো আসবে হাইস্পিড ইন্টারনেট প্রোভাইডারগুলো। এভাবে চলতে থাকলে আমরা কোথায় যাবো বলতে পারেন? আচ্ছা আমরা কি পারি না একটি সমন্বিত পরিকল্পনা নিতে? একটি কমন পাইপলাইন বসাতে। যার মধ্যে সব সেবাদান কারী প্রতিষ্ঠানগুলোই অর্থের বিনিময়ে তাদের অপটিক্যাল ফাইবার ক্যাবলসহ প্রয়োজনীয় লাইন বসাতে পারবে। এতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর যেমন খরচ কমবে, তেমনি লাভবান হবে সরকার আর যন্ত্রনা আর হয়রানি থেকে বাচঁবে মানুষ। সড়ক ও জনপথ বিভাগ কিংবা সিটিকর্পোরেশন অথবা এলজিইডি যে কেউই নিতে পারেন এমন একটি উদ্যোগ। নেবেন কি কেউ?
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৭ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন