ফ্লাইওভার নামা- যানবাহনের চলাচলে কেন এই প্রতিবন্ধকতা?
১০ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নগর বাসীকে কোনরূপ নোটিস ছাড়াই অজ্ঞাত কারনে ফ্লাইওভার এর উপর দিয়ে যাত্রীবাহী বাস, মিনিবাস এমনকি হিউম্যান হলার চলাচলেও প্রতিবন্ধকতা তৈরী করা হয়েছে।
খিলগা ফ্লাইওভার এ পাওয়া ত্রুটি সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন - এটা ঝুকিপূর্ণ নয়। আর মহাখালী ফ্লাইওভার সম্পর্কে এখনো কোন নির্মাণ ত্রুটির খবর পাওয়া যায়নি। তাহলে যাত্রী বাহী বাস চলাচলে কেন এই নিষেধাজ্ঞা। যদি ফ্লাইওভারদুটির ভার বহন ক্ষমতা কিছুটা কমে গিয়েও থাকে তবু যাত্রীবাহী বাস তো চলতে পারে। কারণ যাত্রীবাহী মিনিবাসগুলিতো ভারী যানবাহনের তালিকায় পড়ে না। আর যদি এ দুটো ফ্লাইওভার যাত্রীবাহী মিনিবাস বহনের ক্ষমতাও হারিয়ে থাকে তবে তো এ দুটো স্ট্রাকচার কেবল তাদের নিজস্ব ওজনের কারনেই ভেঙ্গে পড়তে পারে যেকোন সময়। কারণ এগুলোর নিচ দিয়ে সাড়াদিন ভারী রেলগাড়ী চলাচল করছে, আর এই রেলগাড়ীগুলো চলাচলের সময় যে কম্পন সৃষ্টি হচ্ছে তা দূর্বল কাঠামোর জন্য যেকোন সময় বিপদ ডেকে আনতে পারে।

নগর বাসীর তিন বছরের অশেষ কষ্ট আর ত্যাগের ফসল ঢাকার মহাখালী আর খিলগা ফ্লাইওভার। আমাদের মহান নেত্রী শেখ হাসিনা এর নির্মাণ কাজ শুরু করেন আর তা চলাচলের জন্য অবমুক্ত করেন আরেক নেত্রী সুদর্শিনী বেগম খালেদা জিয়া। নগর বাসীর চলাচলের বিড়ম্বনা লাঘবের জন্য নির্মীত হলেও কেবল খিলগা ফ্লাইওভারটি তার সেই স্বার্থকতা বয়ে আনে। মহাখালী ফ্লাইওভার কিছুটা বিড়ম্বনা লাঘব করলেও নির্মাণ ব্যয় আর নির্মাণ কালীন জনসাধারনের ভোগান্তির তুলনায় সেটা যৎসামান্য।

কিন্তু এই দুটি ফ্লাইওভার দিয়েই সীমিত যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন