somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দোকানের প্রক্রিয়াজাত শিশু খাদ্যে ক্যান্সারের জীবানু!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্যজাত শিশুদের জন্য দোকানে যেসব প্রক্রিয়াজাত খাবার পাওয়া যায়, সেগুলোতেই লুকিয়ে রয়েছে ক্যান্সারের জন্য দায়ী ক্ষতিকর রাসায়নিক। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কারখানায় উৎপাদিত সিরিয়াল, সেরেল্যাক, চিপস ও ক্রিস্পি ধরনের বিভিন্ন খাবার। খবর ডেইলি মেইলের।

বৃটিশ সংস্থা ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির (এফএসএ) এক গবেষণায় দেখা গেছে, জনপ্রিয় এই খাদ্যগুলোতে ‘অ্যাক্রিলামাইড’ নামের এক ধরনের রাসায়নিক উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে অত্যন্ত উচ্চমাত্রায়। এমনিতে নিষ্ক্রিয় থাকলেও রান্নার সময় কিংবা গরম করা হলেই উপাদানটি একরকম বিক্রিয়া করে যার ফলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে।

পর্যবেক্ষণকারী সংস্থাটি বর্তমানে উপাদানটির সক্রিয়তা বৃদ্ধির কারণ ও তা কমানোর উপায় নিয়ে গবেষণা করছে। অবশ্য ভোক্তাদের এসব খাবার কিনতে নিষেধ করেনি সংস্থাটি।

খাদ্যদ্রব্যে অ্যাক্রিলামাইডের উপস্থিতি নিয়ে প্রতি বছর নিয়মিত গবেষণা করে এফএসএ। ২০১৩ সালের গবেষণা প্রতিবেদন চলতি সপ্তাহেই প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়- সিরিয়াল, ক্রিস্প ও হিমায়িত আলু জাতীয় খাবার প্যাকেটে লেখা নির্দেশনা অনুযায়ী রান্না বা ব্যবহার করতে গেলেই অ্যাক্রিলামিডের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে উচ্চ তাপে রান্না করার সময় মাইলার্ড নামের এক ধরনের বিক্রিয়া হয় যার ফলে খাবারটির রঙ বাদামি হয়ে যায় এবং এটি সুস্বাদু ও কুড়মুড়ে হয়ে যায়। এই বিক্রিয়াই অ্যাক্রিলামাইড বেড়ে যাওয়ার কারণ।

কাগজ তৈরি, পানি পরিশোধন ও কোনো কিছু সিলগালা করার জন্য ব্যবহৃত পলিমার তৈরির জন্য কারখানাতে ব্যবহার করা হয় অ্যাক্রিলামাইড।

এফএসএ’র নির্দেশনা বলা, কুড়মুড়ে ক্রিস্প জাতীয় খাবার ভাজলে তা হালকা সোনালী রঙ ধারণ করলেই ভাজা বন্ধ করে দেয়া উচিত এবং রুটি টোস্ট করার ক্ষেত্রেও তা যতটা সম্ভব কম বাদামি বর্ণের হওয়া উচিত। এতে অ্যারিলামাইডের নিঃসরণ অনেক কম হয়।

চলতি সপ্তাহে ইউরোপীয় খাদ্য নিরাপত্তা সংস্থা ইএফএসএ একই ধরনের একটি নির্দেশনা প্রকাশ করেছে। ওই নির্দেশনায় হিমায়িত আলু খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ হিমায়িত আলু বা আলুর তরকারি বা ক্রিস্পি স্ন্যাকস রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়।

নির্দেশনায় বলা হয়, ‘পরীক্ষার মাধ্যমে জানা গেছে যে খাবারে অ্যাক্রিলামাইডের উপস্থিতি বিভিন্ন প্রাণীর মধ্যে ক্যান্সারের কোষ তৈরি করে। তাই এই উপাদান সমৃদ্ধ খাবার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলেই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই রাসায়নিক উপাদানটি খাদ্যে থাকলে তা ‘মানবদেহের জন্য হুমকি’।

মানবদেহে প্রবেশ করার পর অ্যাক্রিলামাইড ভাঙতে শুরু করে এবং গ্লাইসিডামাইড নামের আরেক ধরনের উপাদান গঠন হয়। প্রাণীদেহে পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, গ্লাইসিডামাইডের উপস্থিতির কারণে জিন বিভাজন হয় এবং টিউমার বা মাংসল পিণ্ড সৃষ্টি হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×