somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের জন্য যারা কিছু করতে চান, চলে আসুন-1

১৯ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সামপ্রতিকতম পড়ালেখার বিষয় অনেকটা জুড়ে ছিল বাংলাদেশের মানুষের স্বাস্থ্য উন্নয়ন। ইদানিং এই ক্ষেত্রটা নিয়ে কাজ করে আসছেন যারা , তাদের বোধোদয় হয়েছে যে , স্বাস্থ্য কোন বিচ্ছিন্ন বিষয় নয়। মানুষের আর্থসামাজিক অবস্থান আর ঐতিহ্য , কৃষ্টি এবং রাজনৈতিক বাস্তবতা --- এসবই মানুষের দৈনন্দিন সিদ্ধান্তগ্রহন, ক্ষমতা, অধিকার আদায়ের পথ, সুযোগ.........সর্বোপরি যে কোন ব্যক্তির বর্তমান অবস্থান পরিবর্তনে সাহায্য করে।

এর সাথে জড়িত এখন স্বাস্থ্য উন্নয়নের "লাইফ সাইকেল এ্যাপ্রোচ" যা উপলব্ধি করে যে , মানুষের স্বাস্থ্য নির্ধারন আসলে শুরু হয় যখন সে মায়ের পেটে অর্থাৎ "জাইগোট" অবস্থায় থাকে তখন থেকেই।তাই একজন সুস্থ সবল কর্মোক্ষম মানুষ তৈরী করতে হলে মায়ের পেট থেকেই শুরু করতে হবে। একটা দুর্বল শিশু হবে দুর্বল কিশোর , তারপর যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত সে অন্যদের থেকে রোগে ভুগবে বেশি, তার উৎপাদন ক্ষমতা হবে কম যা তাকে প্রয়োজনীয় মৌল চাহিদা পূরণে বাধা দেবে .........পরিশেষে দারিদ্্র, অস্বাস্থ্য এবং রোগ ,অশিক্ষা, অপুষ্টি সবকিছু মিলিয়ে একটা দুষ্ট চক্রে পড়ে যাবে।

দারিদ্্র, অপুষ্টি আর ডিজিজ বা রোগভোগের সাথে সাথে আমাদেরকে আরও একটা জিনিস ভাবতে হয়, 'ইকুইটি'। 'ইকুয়ালিটি' বা সবার জন্য সমান ভোগ যে সৃষ্টি করা যায় না , এটা বোঝার পর এখন যেটা চেষ্টা করা হচ্ছে, তা হলো "সবার জন্য সমান সুযোগ সৃষ্টির চেষ্টা"। এক কথায় এটাই ইকুইটির কনসেপ্ট।

অস্বাস্থ্যের এই দুষ্ট চক্র ভাঙতে হলে এই বৃত্তের অনেক গুলো জায়গায় আমাদের আঘাত করতে হবে। যেমন দারিদ্্র বিমোচন। তবে সাহায্য করার চেয়ে এখন আমরা যেটা চেষ্টা করি, মানুষকে স্বাবলম্ব ী করার চেষ্টা করি, এই পদ্ধতিটা টেকসই (সাসটেইনেবল) ফল দেয়। আর পরনির্ভরশীল বা অনুদান নির্ভর হওয়া যা ভিক্ষার নামান্তর হওয়া থেকে বাঁচায়।

স্কুলে যাওয়ার আগে পর্যন্ত শিশুকে সঠিক পুষ্টি ও বিকাশে সাহায্য করা, রোগ এবং নির্যাতন থেকে রক্ষা করা এবং পরবর্ত ী স্কুল জীবনের জন্য তৈরি করে দেওয়া একটা বিরাট দায়িত্ব। এরপর যোগ হলো সঠিক শিক্ষা এবং শিক্ষা শেষ করার ব্যাপার। শিক্ষাটা অবশ্যই কর্মমুখী বা পেশা নির্ভর হওয়া প্রয়োজন।

"লাইফ স্কিল" বা জীবন যাপনের জন্য কত গুলো দক্ষতা মানুষকে অর্জন করতে হয়।

অ্যানথ্রোপলজি আমাদের শেখায়, মানুষের বিভিন্ন সত্তা বা দেহ সম্পর্কে। জৈবিক দেহ, মানসিক দেহ এবং সামাজিক দেহ এবং পরিশেষে আইডিয়ালিস্টিক দেহ। আমি বরং এটাকে সত্তা বলি।এই সত্ত্বা গুলোকে সুস্থ ভাবা এবং সুস্থ রাখার জন্য একটি নির্দিষ্ট মানের দক্ষতা অর্জন প্রয়োজন, কখনো ব্যক্তি হিসেবে , কখনো সমষ্টিগত ভাবে!

আমাদের ভুমিকাটা এইখানে। এই মান সম্পন্ন দক্ষতা বা ' কমপিটেনসি' অর্জনে আমরা সাহায্য করতে পারি বাংলাদেশের পিছিয়ে পড়া জন গোষ্ঠীকে।

আসুন তবে। বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত বা দরিদ্্র জন গোষ্ঠীর জীবনের মান উন্নয়নে কে কি ভাবছেন, বলুন।

যে কোন নতুন চিন্তাই গ্রহন যোগ্য , তবে মনে রাখবেন ..........ব্যাপারটাকে নিন একটা প্রজেক্ট হিসাবে.......যেটা বাস্তবায়ন সম্ভব।

আমাদের উন্নতির পথ, মুক্তির পথ আমাদেরই
খুঁজে বের করতে হবে, নাইলে খবর আছে।

[চলবে]

তথ্যসূত্রঃ
1। হেলম্যান- কালচার,হেলথ অ্যান্ড ইলনেস
2। হারডন- অ্যাপলাইড হেলথ রিসার্চ: অ্যানথ্রোপলজি অফ হেলথ অ্যান্ড হেলথ কেয়ার
3। মুশতাক- হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট
4। 2005 সালে যা কিছু পড়েছি।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৮ সকাল ১১:৫৩
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×