somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো দিন , খারাপ দিন !!! খুব সুন্দর সন্ধ্যা ! - ১

১০ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একেকটা দিন শুরু হয় বড় অদ্ভুত ভাবে! কাল সারারাত অনেক অনেক ব্রাউজিং করে , অনেক লিখে টিখে শুয়েছি সকাল সাড়ে সাতটায় !
সকাল নয়টায় বেরসিক মোবাইলটা ভয়ানক চ্যাচামেচি শুরু করে দিলো । ঘুম আমার কে এম হাসানের মতো বিব্রত হয়ে দু'চোখে পায়চারি করতে শুরু করলে আমি বাধ্য হলাম ফোনটা ধরতে । বন্ধ চোখে নাম্বারটা তো দেখিনি , ধরার পর শুনি " ময়ূরকন্ঠী রাতের নীলে . . " শোনাচ্ছে কেউ ! কোন কথা নাই । আমি মহাবিরক্ত ! একটু পর আবার । এবার ৪/৫ বছরের একটা ছেলে , পাশে বড় কারো শেখানো কথা গুলো বলছে । বাহ! কৈশোরকালের উৎপাত জৈবন কালে আবার শুরু হইলো । ধুর!

দুপুরে আকিকার দাওয়াত ! আমার খালাত ভাইয়ের মেয়ে , অনেক কষ্ট এবং সাধনার ধন! ভাই থাকে লন্ডনে । ভাবি যখন মাত্র ২৫ বছর বয়সে ২য় সন্তানের মা হতে গিয়ে শুনলেন তার ডিম্বাশয় দুটো শুকিয়ে গেছে , যেটা সাধারনত মেনোপজ এর পরে, ৫০/৬০ বছর বয়সে ঘটে , এবং তিনি আর কোনদিনই মা হতে পারবেন না, খুব সহজ ছিল না , সেটা মেনে নেওয়া!

মেয়েদের শরীরে একটি জরায়ু , দুটি ডিম্বাশয় নিয়ে বাচচা জন্মদানের তন্ত্র তৈরী হয়। প্রতিমাসে দুটি ডিম্বাশয়ের যে কোন একটি থেকে একটি ডিম্বকোষ পূর্ণতা লাভ করে ডিম্বনালীতে এসে অপেক্ষা করে একটি শুক্রানুর সাথে মিলিত হয়ে জাইগোট বা ভ্রুন সৃষ্টির জন্য । ডিম্বাশয়ের কোষ গুলো যদি শুকিয়ে যায় , বা বৃদ্ধ হয়ে পড়ে , তাহলে আর সফল ভাবে গর্ভধারন সম্ভব না । বাকি সবই যদি ঠিক থাকে , মেয়েটির প্রজনন তন্ত্র এবং পুরুষটির ও , তাহলে গর্ভধারনের জন্য প্রয়োজন হয়ে পড়ে "ডোনার" ডিম্বাশয়ের । মানে হলো কোন সুস্থ দেহের নারীর ডিম্বাশয় থেকে ডিম নিয়ে কৃত্রিম ভাবে নিষিক্ত করে [ টেস্ট টিউব বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলে] সেই জাইগোটটিকে স্থাপন করা হয় সন্তানকামী মায়ের জরায়ুতে ।

ভাবীর নিজের ডিম্বাশয় যেহেতু কাজ করছে না, আমি প্রস্তাব দিলাম, আমার থেকে নেওয়ার। ঘটনা অবশ্য সোজা নয় । গোনাডোট্রপিন নামক হরমোন নিতে হবে শরীরে মাসের পর মাস। স্বাভাবিক ভাবে মাসে একটা ডিম হয়, কিন্তু কৃত্রিম নিষিক্ত করনে লাগে কয়েকটা ডিম। তাই হরমোন দিয়ে অতিরিক্ত কয়েকটা ডিম একসংগে এক অর্থে ফোটানো হয়, নেওয়ার জন্য।

ফ্যাকড়াটা হলো , যেহেতু জোর করে ফোটানো , তাই এর বিপদজনক সাইড ইফেক্ট আছে । ডিম্বাশয়ে অস্বাভাবিক গ্রোথ হয়ে সিস্ট বা টিউমার হওয়া , মাসিক বা মেন্সট্রুয়েশনে ওলোট পালোট হয়ে পরে বাচ্চা হওয়ার সমস্যা ইত্যাদি ইত্যাদি। যেহেতু আমি বিয়ে করিনি, আমার এখনো কোন বাচচা হয়নি, ভাবী আমাকে এই রিস্ক নিতে দিলেন না কিছুতেই । আমার বিবাহিত বোন দিতে চাইলো, কিন্তু, ও লন্ডন গিয়ে মাসের পর মাস থাকতে পারবে না। শেষে আমি আবার বললাম, যা থাকে কপালে, পি এইচ ডি করতে লন্ডন আসতে পারি, তোমরা রেডি থেকো । আমি রিস্ক ফিস্ক যা নেবার নিয়েই করবো !

আশ্চর্য ঘটনা হলো , আমি লন্ডন যাওয়ার তোড়জোড় করছি, এর মাঝে খবর পেলাম, ভাবী প্রেগন্যান্ট ! বহু চিকিৎসা, বহু ত্যাগ, বহু সাধনার সম্পদ , সেই সন্তানের আজ আকিকা! আমি খুবই খুশি।

ঢাকা
২০০৬
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

যুদ্ধে কে জয়ী হয়েছে?

আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×