somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

14ই ডিসেম্বর , মনে রাখা জরুরী !!!!!

১৪ ই ডিসেম্বর, ২০০৬ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশে পাশে মাঝে মাঝেই শুনি , "কি হবে পিছনে তাকিয়ে!!! আসুন সামনের কথা ভাবি!! মিলে মিশে দেশ গড়ি।"

আমি ইতিহাস বেত্তা নই । আমার কাজ নয় ইতিহাস লেখা, অথবা নিখুঁত রাখা !! উপরের কথাটা জীবনের দর্শন হিসেবে মন্দ নয়। কিন্তু , নতুন প্রজন্মকে যেটা মনে রাখতে হবে এবং বুঝতে হবে, বিষয় যখন "আপনার জীবন নয় , বাংলাদেশ" , তখন " ইহা একটি সূক্ষ আফিম!!!"

ঠিক কথা । অতীতে পড়ে থাকলে , বর্তমান ক্ষতিগ্রস্থ হয়। এগোনো যায় না।

কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে , দেশটার জন্ম লগ্ন থেকে যারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত , তাদের সাথে হাতে হাত মিলিয়ে, বুকে বুক ঠেকিয়ে "মিলে মিশে দেশটাকে চুষে খাওয়ার" রাজনীতি কোন দেশপ্রেমিক মানুষের জন্য হারাম!!!!

আপনি আপনার মাকে বিয়ে করুন, আমার আপত্তি নেই। তখন আপনার পাপ শুধু আপনাকেই ক্ষতিগ্রস্থ করে, আপনার ধর্ম যায়।

কিন্তু আপনি যখন একজন "বাংলাদেশ বিরোধী" মানুষ/ রাজনীতি/ দলের সাথে যুক্ত হোন, তাদের পাতা "ফাঁদে" পা দিয়ে " দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার" কথা বলেন, আপনাকে বুঝতে হবে,
আপনি আদতে দেশকে পিছিয়ে দিচ্ছেন। আপনি 14 কোটি মানুষকে ধর্ষন করছেন।

1971 সালে বাংলাদেশকে শোষকের, ধর্ষকের , জালিমের হাত থেকে অনেক অনেক ক্ষতি স্বীকার করে মুক্ত করার চেষ্টা করা হয়েছে। "চেষ্টা", বলছি, কারন , মুক্ত পুরোপুরি হয়নি!

আমাদের মূর্খতার আককেল সেলামি হিসেবে এখন 71 এর দেশী বিদেশী শত্রুরা [ দয়া করে মনে রাখবেন, স্বার্থের খাতিরে "বিদেশ" এর সাথে "স্ট্র্যাটেজিক চুক্তি বা সম্পকর্" হয়, কোন "বিদেশই" বাংলাদেশের স্বার্থ দেখবে না, ওটা আমাদেরকেই দেখতে হবে] তারাই রাষ্ট্র যন্ত্রের ক্ষমতা দখলের স্বপ্ন দেখার সাহস পায়!

দেশী শত্রুরা ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখে আর বিদেশীরা তাদের সমর্থন দেয়, কারন , যে সরকারের লোককে যত সহজে "বাংলাদেশের স্বার্থবিরোধী" তেল, গ্যাস, কয়লা, বানিজ্য চুক্তি করানো যাবে, ততই তাদের লাভ। লাভই লাভ। এই জন্যই আংকেল টমের বিউটিফুল আন্টি সহ আরও অনেককেই "গণ তন্ত্রের জন্য " আপনারা এই নির্বাচনের আগে আগে এত দৌড়া দৌড়ি করতে দেখছেন!

1971 এর 14ই ডিসেম্বরের সাথে এই 2006 সালে এতক্ষণ বলা কথা গুলোর সম্পর্ক কি?

আছে। গভীর সম্পর্ক আছে। 14ই ডিসেম্বরকে শত্রুদের দরকার হলো কেন? যখন বুঝেই ফেলেছে যে, যুদ্ধে তারা হেরে যাবে, আত্মসমর্পণ করতে বাধ্য হবে?

কারন জাতিকে মেধা শূন্য না করতে পারলে, এই দেশের প্রাকৃতিক সম্পদ , এই দেশের "সুবিধাজনক স্ট্র্যাটেজিক ভৌগলিক অবস্থান" কে নিজেদের স্বাথে........... "কোন দূর ভবিষ্যতে ".............কাজে লাগানো যাবে না। এই জন্য প্রচন্ড দেশপ্রেমিক এবং সারা পৃথিবীর সাথে "সেয়ানে সেয়ানে " লড়ার যোগ্য, যাদেরকে টাকা দিয়ে কোনদিন কেনা যাবে না............. সর্বোপরি , নতুন নেতৃত্ব সৃষ্টি করতে পারদর্শী "নেতাদের, বুদ্ধিজীবীদের, শিক্ষকদের, মানুষ গড়ার কারিগরদের" হত্যা করা দরকার ছিলো।

আজকে কি সেই প্রয়োজন একেবারেই ফুরিয়ে গেছে? তাহলে কিবরিয়াকে মরতে হলো কেন?

এই জন্যই 14ই ডিসেম্বর এখনও প্রাসঙ্গিক। এখনও ভীষন ভাবে প্রাসঙ্গিক কি ঘটেছিল, কেন ঘটেছিল তা জানা এবং বোঝা!

আমি খুব স্বার্থপর মানুষ রে ভাই । আমার দেশের অন্তত 13 কোটি লোক যাদের " সরকারী শাসনের গিলোটিনে" মারা পড়ার সম্ভাবনা আছে, আমি তাদেরকে গিয়ে ভোটটা দিতে চাই না। একটা " বসুন্ধরা" আর 1 কোটি লোক ভালো থাকলে আমি খুশি হইতে পারি না।

যারা 1 কোটি লোককে মেরে 13 কোটি মানুষ কে ভালো রাখতে পারবে, আমি তাদেরকে " সরকারে দেখতে চাই"। এই ধরনের দেশপ্রেমিক, প্রচন্ড বুদ্ধিমান [ 2006 সালের দুনিয়ার সাথে চালাকি করে লড়ে বাংলাদেশকে বাঁচাতে পারবে , সেই রকম] নেতা তৈরী হওয়া দরকার , নতুন দিনের নেতা।

আমি 14ই ডিসেম্বরকে না বুঝলে, ভুলে গেলে , আমি খুব ভালো করেই জানি, এই "নতুন দিনের নেতা" রা .................হয় তৈরী হবে না, অথবা আমার অগোচরে "খুন" হয়ে যাবে!!!


আমি ভুলে গেলে কি হবে? ওরা তো ভোলেনি!!


হত্যাকারীর মিছরি মাখা ছুরি এখনও ভীষন ভাবে সক্রিয়!!!!!

চোখ কান খোলা রাখতে শিখুন আর ইতিহাসকে পড়ুন , বুঝুন,

"কে মরলে কার "লাভ" হয়!!! "


[ উৎসর্গঃ বাংলাদেশের জন্য 52 থেকে 2006 পর্যন্ত যারা জীবন দিয়েছেন]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৪
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×