somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘবার্তা -১ম পর্ব

২৭ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন মেজাজের আকাশ নাকি
আজকে ভীষন কালো
মেঘ বলেছে আসবে না সে।
লাগছে না তো ভালো!

দূরবর্তী মহাবিপদ
সংকেত এই আজ
মাঝে মাঝে উঠছে ডেকে
গুরু গম্ভীর বাজ ।

বোঝো না তো দুষ্টু মেঘা
তুমি আসলেই তবে
মেঘ কাটবে , রোদ হাসবে
বৃষ্টি যখন হবে!

২৭/ ১২/ ১৯৯২
ঢাকা

চট্টগ্রাম থেকে ঢাকা আসতে এতক্ষন লাগে?
ঃ আহা, সিলেট থেকে চট্টগ্রাম হয়ে তারপর না ঢাকা এলাম!
ঃ আসতে বলেছে কে? থেকেই যেতে ।
ঃ বৃষ্টি , প্লিজ, মাকে অনেক দিন দেখিনি। মাকে কি একটু সময় দিতে হয় না?
ঃ হয়। যাও, চট্টগ্রাম ফেরত যাও।
ঃ তোমার সাথে দেখা করে তারপর যাই?
ঃ না ।
ঃ বৃষ্টি , প্লিজ। আমি সারা রাত জেগে জার্নি করেছি। ৫ মিনিট দেখা করেই চলে যাব।
ঃ না , আমার সময় নাই। পড়তে বসবো । তাছাড়া আমি ইচ্ছা করলেই বাড়ি থেকে বের হতে পারি না, সেটা তুমি জানো।
ঃ গানের ক্লাসে যাবে না?
ঃ সামনে পরীক্ষা না? আব্বু গানের ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছে ।
ঃ সর্বনাশ ! এক কাজ করো। বাদলকে ফোন কর, বলো তোমার আব্বুকে ফোন করে বলতে যে তোমার সাহায্য লাগবে ওর।
ঃ ঐ! তোমার জন্য বাদল , আমি মিথ্যা বলবো কেন? ছিঃ !
ঃ তোমার সাহায্য লাগবে না বাদলের?
ঃ তা লাগবে!
ঃ তাহলে মিথ্যা হলো কি করে?
ঃ সেটা স্কুলে দেখায় দিলেও হবে ।
ঃ হা হা হা । বটে ! স্কুল না বন্ধ হয়ে গেছে। পরীক্ষার আগে তো খোলার কথা না!
ঃ ওহ! আমার সব রুটিন দেখি মুখস্থ । কি সুন্দর কথা।
ঃ আমি জানি তুমি ভীষন রেগে আছো। একটু বোঝার চেষ্টা করো।প্রফ শেষ না করে আসা যায়? মেডিকেলের পরীক্ষা খুব কঠিন হয়। আর আমি তো এক মিনিট ও সময় নষ্ট করিনি। পরীক্ষার হল থেকে বের হয়ে সোজা হোস্টেল, ব্যাগ গোছানোই ছিল, নিয়ে রওনা দিয়েছি।
ঃ এত ব্যাখ্যা কে শুনতে চেয়েছে।
ঃ ঠিক আছে রে বাবা। আমি দোষী। এখন বের হও !
ঃ ৫ মিনিটের জন্য আমি বের হতে পারবো না।
ঃ আচ্ছা , তাহলে ৬ মিনিট।
ঃ হা হা হা হা । শয়তান ।
ঃ তোমার জন্য কবিতার বই এনেছি। আর কোয়ান্টাম ফিজিক্সের উপর । গর্ভধারিনী পড়া শেষ?
ঃ হুঁ। আগের বই সব শেষ। লুই পেরেল এর পরের পর্ব পড়ছি এখন।
ঃ তাহলে পরীক্ষার পড়া খুব ভালো হচ্ছে , তাই না?
ঃ হি হি হি । আমি তো স্কুলের পড়ার ফাঁকে ফাঁকে অন্য বই পড়ি না। অন্য বই পড়ার ফাঁকে ফাঁকে সময় পেলে স্কুলের বই পড়ি।
ঃ সাধু সাধু ! তুমি তো দেখি জিনিয়াস!
ঃ হি হি হি হি । মোটেই না। জিনিয়াস হলো, সিজার । ম্যাট্রিকে ফার্স্ট হতে পারলো না বলে কি দুঃখ !! ইন্টারে সিওর ফার্স্ট হবে।
ঃ আরে ধুর! ঐ সব রেজাল্ট শেষ কালে কোন কাজেই লাগে না। তুমি এসব নিয়ে ভাববে না তো।
ঃ হ্যাঁ , এখন তো তাই বলবে তুমি। নিজে তো স্ট্যান্ড করা ছাত্র। তার উপর পড়ো ডাক্তারী । কুরবানীর হাটে তোমার দাম তো ১০ লাখ হওয়ার কথা!!
ঃ হা হা হা হা হা । তুমি না, উফ। কোন দুঃখে যে স্ট্যান্ড করতে, আর ডাক্তারী পড়তে গিয়েছিলাম। সারা দিন তোমার খোঁচা খেতে হয়। তোমার নাম হওয়া উচিৎ সজারু।
ঃ এহ! নিজে তো সৌদি খেজুর । কাছে আসলেই গুঁতা খাই ।
ঃ আর কথার ছুরি দিয়ে কাটলে কি যেন পাও, তাই না?
ঃ এই ধরনের অসভ্য কথায় আমি অভ্যস্ত না, আমি ফোন রেখে দিলাম।
ঃ মাফ করে দাও। আর বলবো না! আমি আসি সামনের মোড়ে? ফুলের দোকানের পাশে? এই ধরো , আধা ঘন্টার মধ্যে?
ঃ ধুত্তুরি। না দেখা করা পর্যন্ত তুমি ফোন করতেই থাকবে, না? আচ্ছা , ঠিক আছে।বই গুলো নেওয়ার জন্য আসা যেতে পারে। ওহ, হ্যাঁ।অজয়ের গান রেকর্ড করেছি তোমার জন্য, ভুলেই গিয়েছিলাম।আচ্ছা, আসো। ক্যাসেট গুলো দিয়ে দেই।পরে আমি আরো ব্যস্ত হয়ে যাব।খবরদার, আমার এস এস সির আগে কিন্তু আর আসবে না, আমি দেখা করতে পারবো না। তুমি আমার অনেক সময় নষ্ট করো। যা বলার , চিঠিতে লিখবে, বুঝেছো?
ঃ জি , যো হুকুম বেগম সাহেবা। পেন্নাম। খোদা হাফেজ।

[চলবে?]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×