somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘবার্তা - ২য় পর্ব

২৭ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ কঠোরে কঠিনে বেঁধো গো তারে, কোমলে বাসিও ভালো!]

বৃষ্টি ফোনটা রেখে দিয়ে হিসাব করে। মেঘের সাথে ৫ মিনিট দেখা করার জন্য ও মোট ৬৩ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট ১০ সেকেন্ড ধরে অপেক্ষা করছে! ভয়ানক মন খারাপ হয়েছিলো, আগে চট্টগ্রাম গিয়েছে কেন, এই ভেবে। এখন আর সে রাগ নেই। মায়ের অজুহাত দিলো। আসলে বৃষ্টির জন্য বই আর নিশ্চয়ই আরো কোন উপহার আনতে। বৃষ্টি ফিক করে হেসে ফেলে। " আমি তোমার জন্য অপেক্ষা করি, প্রিয়ম। তোমার ১ টা চিঠি, ১ টা ফোন, ১ বার দেখা , আমি আসমুদ্রহিমাচল পিপাসা নিয়ে অপেক্ষা করি। কিন্তু আমি তোমাকে সেটা কোন দিনই জানতে দিবো না। কখনোই না। বললেই যদি হারিয়ে যাও!"

বুকের অতল শূন্যতা ভেদ করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।

"বন্ধু হয়ে থাকো প্রিয়ম, আর কিছু চাই না। বন্ধু হয়ে থাকো, তাও হারিয়ে যেও না। কেউ জানে না। আমার মা বাবা, ভাই বোন কেউ নেই। আমি সবাইকে হারিয়েছি। তোমাকেও হারালে আমি আর একবার উঠে দাঁড়াতে পারবো না। "

বৃষ্টি চোখ মুছে সাত তাড়াতাড়ি কাপড় পরে। শাড়ি পরতে খুব ইচ্ছে করছে । কিন্তু, কোন কারন ছাড়াই শাড়ি পরাটা ভীষন সন্দেহজনক হয়ে যাবে। ওকে অনেক সাবধানে থাকতে হয়। না বলে কোথাও যায় না। ফোন ধরে না। শাড়ি কেন পরেছে জিজ্ঞেস করলে ও মিথ্যা বলতে পারবে না।

বৃষ্টি মিথ্যা বলে না।সত্যিই বলে না। পরিবারের কাউকে কখনোই বলে না। সত্যবাদীতা ধরে রাখতে গিয়ে ও কোন দিন কোন "অসাধারন"কিছু করতে পারেনি। বরং অনেক অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। অপরাধ বা ভুল করে ফেললে কোন দিন অস্বীকার করে নাই।

বিশ্বাস ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে বলেই এখনো , ওর বয়সী একটা মেয়ে একা একা বাড়ি থেকে বের হওয়ার অনুমতি পায়। এই স্বাধীনতাটুকু কৈশোরের বালখিল্য আচরন করতে গিয়ে, অর্থহীন মজা করতে গিয়ে হারাতে চায় না। প্রেম ও নিষিদ্ধ ।নিজেই করেছে। কেউ বলেনি করতে। অনেকটা সাবধানের মার নেই ব্যাপার। পরিবারে কিছু ঘটনার সাক্ষী বৃষ্টি । একটা সম্পর্ক গড়তে গিয়ে বাকি সব কটাকে নষ্ট করার মত বোকা ও নয়। মাত্র ১৫ বছরেই অনেক বড় হয়ে গেছে ও ।

"মিথ্যাকে এত ঘৃণা কেন মেয়ে?" আয়নায় তাকিয়ে চমকে যায় বৃষ্টি । " এই জন্য যে তোমার জীবনটাই একটা মিথ্যা? " পিঠ বেয়ে একটা শীতল আতংক নামতে থাকে।

"নাহ ! আমি ভুলে গেছি।আমি সব ভুলে গেছি । আমার প্রিয়ম আমাকে সব ভুলিয়ে দিয়েছে ।"

বৃষ্টি আপ্রাণ নিজেকে সংবরণ করতে থাকে!

"মেঘ , আমার পাশে এসো। আমার সাথে দেখা না করে ফেরত গেলে আমি তোমাকে জানে মেরে ফেলবো। তুমি আমার! এই দুনিয়াতে একটা মানুষ আছে যে কোন কারন ছাড়াই আমার ! এই বোধটুকু আমার বেঁচে থাকার একমাত্র কারন। একলা নই আমি। আমি একলা নই, কিছুতেই!!! "

[চলবে ]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×