আমার প্রিয় ছিলে তুমি ।
খুব করে একটা জিনিস চাইছি ।
পারলে স্বপ্নেই দিও ।
তোমার চুমু, তোমার বুকের গন্ধ আর আঁচলের আশ্বাস ।
আর তোমার মুখটুকু, মৃত্যুর অব্যহতি পরেই যে ছিলো পৃথিবীর সবচেয়ে সুন্দর !
খালামণি,
মানা যায় না সব চলে যাওয়া
ভালো আছি বলে সব ছলে যাওয়া
15 দিন পার হয়েছে সেই কবে
শোকের শেষ আর বলো কবে হবে ?
কাঁদছি না , খাম্মি ,এ ক ফোটাও না!
এই শেষ একটাই তো বুক ছিল , শেষ একটাই কোল,
আমি কাঁদতেও পারবো না আর ,
আর কোন দিনই না!
অশ্রু মুছবার আর নেই তো আঁচল।
খাম্মি , একেবারে একেলা করে দিয়ে গেলে । আর কেউ রইলো আবদারের । আর কেউ দেবে চুমু এঁকে দুই গালে । আর কেউ ছোঁয়াবে না হাত কপালে ।
আর কারো সাদা বুকে রাখবো না নাক
আর কারো গন্ধে নেবো না ওম
আর কেউ বলবে না, চেতনারা দামামা বাজাক
আর কেউ দেবে না প্রেমের হোম ।
তুমি তো তুমিই ।
আর আমি থেকেও নেই । হারিয়ে গেলাম ।
স্রেফ ফুরানো বাকি , সেও তো সময়ের অপেক্ষা মাত্র ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


