এখানে জলজ বৃষ্টির আগুনে শরীর বেয়ে
বিষন্ন শুঁয়ো পোকারা সহসা আসে ধেয়ে ।
তোমার অন্তর ছুঁতে পেলে
নির্ঘাত নুয়ে যেত ঈশ্বরের নয়ান
কবিরা চিরকাল অসময়ের
ইতিহাস করেছে বয়ান!
কখনো কখনো ব্যক্তিগত সম্মানবোধের চেয়ে প্রিয় মানুষের অসম্মানের প্রতিবাদ জানানো জরুরী হয়ে ওঠে ।
হাসান মোরশেদকে এবং আরো যে কাউকে অমুসলিম/ মুসলিম/ মুরতাদ /মানুষ / অমানুষ ইত্যাদি ইত্যাদি ঘোষনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি !
বিচারের ভার নিজেই নিয়ে নিলে আল্লাহ থাকার কি দরকার?
কেউ নিজেকে মুসলিম দাবী করলেই যেমন সে মুসলিম হয়ে যায় না, [ ঈমান আনার ব্যাপার স্যাপার আছে] সে রকম , কেউ নিজে থেকে নিজেকে "অমুসলিম" দাবী করলেও , তাকে "অমুসলিম " বলে ডাকার অধিকার কারো জন্মায় না। এই বিচারের এখতিয়ারটা একমাত্র আল্লাহর!!!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


