দুপুর আল পটকা বিকেলে গড়ালে
সূর্যের বিদায়ী আঁচল টেনে জানতে ইচ্ছে করে
ঠিক এই মুহূর্তে কেমন আছো তুমি?
পাতারা টুপ টাপ ঝরে গেলে
বুকের খুব গভীরে জল ভেঙে জানতে ইচ্ছে করে
ঠিক এই মুহূর্তে কেমন আছো তুমি?
রাতের তারা গুলো কবিতা হলে
তুষার ভোরের কুয়াশা ঠেলে জানতে ইচ্ছে করে
ঠিক এই মুহূর্তে কেমন আছো তুমি?
দিনবদলের সুর চারণ ফিরে পেলে
কালো -নীল বুক চিরে জানতে ইচ্ছে করে
ঠিক এই মুহূর্তে কেমন আছো তুমি?
তোমাকে ভুলে যেতে ভুলে গেলে
আমার আমিকে ভুলে জানতে ইচ্ছে করে
ঠিক এই মুহূর্তে কেমন আছো তুমি?
[link|http://www.somewhereinblog.net/rumanblog|aymi
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



