এই সব তুলফা গুজব কারা ছড়ায় ? তাদের সব কয়টাকে মাইনাস।
আমার বয়স আগামী ৩০শে জুলাই , ২০০৮ সালে ৩১ হবে । এবং এইটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নাই ।
গত ৩১ বছর ধরে একটা দুর্দান্ত জীবন কাটিয়েছি । অসীম আনন্দ আর আসমুদ্রহিমাচল পূর্ণ কষ্টের সাগরে সাঁতার কেটে আজকে জীবনের যেই বিন্দুতে এসে দাঁড়িয়েছি , তার প্রতিটা সফল পদক্ষেপ নিয়ে আমি গর্বিত । প্রতিটা ভুল আমার কাছে শিক্ষনীয় ।
সুতরাং , জীবনের একটি বছর , একটি মাস কিংবা একটাও দিন আমি লুকাতে চাই না ।
যদি না কোন দুর্ঘটনা ঘটে যায় কিংবা যদি না শরীর আর না মানে নিয়ন্ত্রন - তাহলে সামনের তিরিশটা বছর , তারপর আরো তিরিশটা বছর বাঁচতে চাই । ঠিক ৯০ বছর বয়সে একটা প্রিয় মানুষের সাথে বসে তুমুল একটা ঝগড়া করার কথা আমার।
আগামী ৬০ বছরে আমার কতগুলো অতীব গুরুত্বপূর্ণ কাজ আছে ।
১। তুমুল বৃষ্টিতে কোন এক ছায়াঘেরা বনের পথে দাঁড়িয়ে তাকে তীব্র চুমু খাওয়া ।
২। ঢাকা থেকে বরিশালের পথে লঞ্চের ছাদে ভরা জোছনায় বসে তাকে গান শোনানো ।
৩। দেশে কিংবা বিদেশে বসে আকুল অভিমান ভরে তাকে নিয়ে প্রতিদিন একটা করে কবিতা লেখা যার মূল বিষয় হলো , আমার কাছ থেকে দূরে থাকাটা একটা ক্ষমার অযোগ্য অপরাধ ।
৪। আমি যেই ১০১ রকমের চা - কফি আর ৫২ রকমের সালাদ আর ৬৩ রকমের বাংলা - ভারতীয় - চীনা - থাই রান্না জানি তার থেকে প্রতিদিন নতুন নতুন পদের রান্না করে তার উপর খাওয়া নিয়ে অত্যাচার করা ।
৫। কমপক্ষে ৩ টা আর বেশিপক্ষে ১২ টা বাচ্চাকে তাকে নিয়ে দুজন মিলে লালন পালন করা ।
সে যদিও আছে বহুদূরে তবু কাছেই মনে হয় । কারন , হযরত মুহম্মদ (সাঃ) বলেছেন , " যা তোমার দিকে এগিয়ে আসছে , সে দূরে হলেও আসলে কাছে ।"
সবার জীবন পরিক্রমা ঘটনা বহুল আর তীব্র জীবন্ত হোক ।
কে বলেছে মেয়েরা বয়স বলতে চায় না ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭৪টি মন্তব্য ৩৯টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।