somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্ম প্রতিরোধক এবং অন্যান্য

১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ বুঝতে পারি বাংলাদেশের আবহাওয়া , মাটি , রূপ-রস-গন্ধ ; সব কিছুতেই এন্তার "ফার্টিলিটি" । এমন কি শ্বাস নেবার বাতাসেও দারুন "হিউমাস"! চরম উর্বরতার পরম স্পর্শে কিছুতেই জো নেই একটুক চুপ হয়ে বসবার। এই যে পাশ দিয়ে টুং টাং করে চলে গেলো একটা ঘন্টি, যে কিনা 'মোটেই আমি শব্দ করছি না' ধরনের একটা গোবেচারা (ঘন্টিকে গরু বলা কি ঠিক হলো ) চেহারা নিয়ে ঝুলে ছিলো দুপুরের গণগণে রোদে আর আমার মনে পড়ছিলো "রোদেলা দুপুরে" গানটা .। কিংবা ধরো আজকেই , এই একদম যাকে বলে "অদ্য প্রত্যুষে" যে একটা মিষ্টি ধরনের রোদ রোদ গন্ধ আলা আলো ভরেছিলো , লেপের মতন তুলতুলে বৃষ্টির পরে সেইটা। অথবা একেবারেই সুনসান (সুজান নয়, তুমি কিন্তু মন দিয়ে পড়ছো না ) রাত্তিরে মেঘের ফাঁক দিয়ে জিব বের ভেংচে দেওয়া জোৎস্না ( আমি এখনো বুঝিনি মাঝখানের খন্ড 'ত'টাকে কেন কেউ মনে রাখে না ! একটু ভাবো তো, তুমি যদি তোমার বড় আর ছোট দুই বোনের মাঝখানে একটা মাত্র ছোট ভাই হতে আর তোমাকে সবাই ভুলে যেত! বুঝতে যদি পেরে থাকো তাহলে খন্ড 'ত'টাকে এখন থেকো একটু ডেকো, আচ্ছা?) ওটার কথাও ভাবতে পারো। এই সব সুন্দর সুন্দর জিনিস দেখবার মত আর কেউ থাকছে না । এই জন্য আমার জীবন যেটা কিনা দু' দুটো জনগুরুত্বসম্পন্ন পাশ দেওয়ার পরেই 'যাপিত' হিসেবে বিবেচিত হয়েছে (খেয়াল করে দেখো, বাচ্চারা - যাদের কোন বয়স ও নেই, পাশ ও নেই, ডিগ্রিও নেই- তাদের সারাদিনের খাওয়া, দাওয়া, ঘুম, দাপিয়ে বেড়ানো অথবা জুসের প্যাকেটে বুদ বুদ তোলা গান; কোনটাই যাপিত হিসেবে সম্মান পায় না । ওদেরকে কেউ জিজ্ঞেস করে না বাংলাদেশে আরো বেশি ঝড় হবে কিনা। ওদেরকে কেউ বলে না আজকে কতজনের চাকুরী যাওয়া উচিত হয়নি। ওদেরকে এটাও কেউ বলে না যে প্রতিবার দাড়িপাল্লায় ধান মেপে নোকায় তুল্লে দেশটা কেন এত অস্থির হয়ে ওঠে ) সেটার খুব মন খারাপ।

তো কেন মন খারাপ সেইটা জানতে গিয়েই এই 'হিউমাস' আর 'ফার্টিলিটি'র কথা জানা গেলো। এই দুজনের জন্যই নাকি আমাকে আজকাল ব্লগে দেখা যায় না। ফেসবুকে যেই বাড়িটা আছে , সেখানেও না। সরেজমিনে তদন্তে যা জানতে পেরেছি, এই এদের কারনেই আমার কাজেরা কেবল বাচ্চা দেয়, বাচ্চা দেয়। দিনে -রাতে-সন্ধ্যা কি সকালে ; কথা নেই বার্তা নেই , দুম করে বাচ্চা দিয়ে দেয়। আর আমি সেই জন্মের পরবর্তী পি পি ডি ( পোস্ট পার্টাম ডিপ্রেশন) মানে জন্মজনিত বিষন্নতায় ভুগতে থাকি।

অনেক কিছু লিখতে ইচ্ছে করে। অনেক কিছু পড়তে ইচ্ছে করে। অনেক কবিতা আর গান এর কথা বলতে ইচ্ছে করে। অনেক প্রাণের কাছাকাছি ব্লগ পোস্ট দেখে উত্তেজনায় লাফিয়ে উঠে আবার লাগাম পরি। গুচ্ছের চিন্তা , ভাবনা, আবেগ, প্রশ্ন, শুভেচ্ছা, উপদেশ আর আবিষ্কার অগোছালো পড়ে থাকে মনের দরজায়। ওখানেও শিকল আর অন্ধকার। ওখানে স্যাঁতসেঁতে। ওখানে ভেজা ভেজা চোখের মত। ওখানে তুলতুলে অভিমান। কাছে নিলে নাক ভরে পুরনো ট্রাঙ্কের গন্ধ যেখানে খুব প্রিয় পুরনো কলম, খাতা, এক্কা দোক্কার চারার তলায় এক কাপ দেশপ্রেম গুমরে মরে " একদিন কাজ শেষ হবে, হয়ত ব্যক্তিগত রেখে সেদিন সমষ্টির জন্য কিছু লিখবো" !

সে'তক পুরো ব্যাপারটাই একটা হিউমার, হিউমাস ভরা হরর ।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×