আমি এক শয়তান-
হেঁটে যাই রাজপথে,
বুক উচিয়ে,
কখনো শিরায় শিরায়,
কখনো মনের অশ্লীল ধারায়.
হা হা হা-
তোমরা পারবেনা -
তোমরা পারবেনা আমাকে করতে বর্জন.
আমি যে তোমাদেরই নিকৃষ্ট আয়বব,
আমার মাঝেই খুঁজে পাও তোমরা নিজেদের কুচ্ছিত দর্শন.
আমি কখনো ধর্ষক,
কখনো ধর্ম ব্যাবসায়ী,
আর কখনো রাজনিতীতে র্দুনিতী আর হত্যার মন্দ্রসপ্তক.
হা হা হা-
তোমরা পারবেনা -
তোমরা পারবেনা আমাকে করতে বর্জন.
আমি যে তোমাদেরই নিকৃষ্ট আয়বব,
আমার মাঝেই খুঁজে পাও তোমরা নিজেদের কুচ্ছিত দর্শন.
চলো করি হত্যা,
ধর্ষন আর চাঁদাবাজি,
চিন্তা করোনা,
দেশে আছে রাজনিতী,
হবেনা আমাদের শাস্তি,
কারণ এটা মগের মুল্লুক-
শয়তানেরই বাড়ী.
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




