আমি এ মুহুর্তে সুন্দর কিছু ভাবতে চাচ্ছি,তবে আমার ভাবনাতে বারবার ঘুরে ফিরে আসছে একটি বিশাল কালো পাখি,যে পাখিটি উড়ে চলেছে তার সুবিশাল দুটি কালো পাখা নিয়ে প্রিয় বাংলাদেশের উপর দিয়ে,গিয়ে বসছে বিভিন্ন কর্তাদের কাধে,কর্তারা নির্দেশ দিচ্ছেন,কালো পাখিটি উড়ে চলেছে,তার সুবিশাল পাখার ঝাপটায় শহরের সমস্ত কাচ ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে,সমস্ত দালানগুলো ভয়ে থর থর করে কাপছে,তার প্রচন্ড শিষে বাস-টেম্পু-শহর-নগর-মানুষ-ফুল পুড়ে কয়লা হয়ে যাচ্ছে,পাখিটি অদ্ভুদ এক গনত্রান্ত্রিক মদে মাতাল হয়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি কোনে প্রতিটি মনে উড়ে যাচ্ছে,তার নিজেকে প্রচন্ড একদল শয়তানের দূত মনে হচ্ছে,পুরো বাংলাদেশটা দোযখে পরিনত করার সংকল্প তার মনে দৃঢ় হয়ে উঠছে,সে বার বার জপছে গনত্রন্ত্র গনত্রন্ত্র গনত্রন্ত্র,হঠাত তার সামনে ভেসে উঠলো একদল পথচারী,তার সুবিশাল পাখার ঝাপ্টায় একজন ছাত্র পুড়ে গেল,মায়ের চোখের জল বাস্প হয়ে আকাশের মেঘ হয়ে গেল,একজন ভাই মারা গেলো,বোনের জায়নামাজ নীল নদের মত অশ্রুসিক্ত হয়ে উঠলো,বহু পিতা বাকরুদ্ধ হয়ে গেলো,তার খন খনে হাসির বদৌলতে সদ্য ভুমিষ্ঠ বাচ্চাগুলো পুনরায় মায়েদের জঠোরে ফিরে যেতে চাইলো,এ বাংলাদশে তারা বোধহয় আসতে চায় না,আমার ইদানিং সেই বিশাল পাখিটি হতে ইচ্ছে করছে,ইচ্ছে করছে সমস্ত কর্তাব্যাক্তিদের সামনে গিয়ে শিষ বাজাতে,ডানা দিয়ে প্রচন্ড ঝাপ্টা দিতে,ইচ্ছে করছে বিশাল পাখগুলো দিয়ে সবাইকে আগলে রাখতে,হটাঠ আমার খুব পিয়ানো বাজাতে ইচ্ছে করছে,পিয়ানো রিডের উচ্ছ্বল রংগুলো শহরের রাস্তায় একটু হাটতে গেলো,এক কাপ চা খেতে গিয়ে একপাল নিকোটিন টেনে ঘরে ফিরতেই দেখলাম উজ্জ্বল মুখগুলো আর উজ্জ্বল নেই,তখন আমি বুঝে নিলাম বহুদূরে কোথাও কালো পাখিটি জপছে গনত্রন্ত্র গনত্রন্ত্র গনত্রন্ত্র।
অদ্ভুদ গনত্রান্ত্রিক কালো পাখি এবং বিষন্ন মিউজিকরুম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

