somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শৈশব জুড়ে সামরিক শাসন - দুই

১১ ই মে, ২০০৭ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮২...এরশাদ সাহেব তখন মাত্র দুর্নীতিবাজগো বিরুদ্ধে সোচ্চার হওন বন্ধ করছে। কারণ পুরানা দুর্নীতিবাজরা তার ছায়াতলে চইলা আইতে শুরু করছে, তখন তিনি ধুয়া তুললেন রাষ্ট্রধর্ম ইসলাম করনের...সামরিক শাসক হিসাবে তখন তিনি আমাগো একমাত্র প্রচারমাধ্যম বিটিভি'র সকল খবরের প্রাণকেন্দ্র। প্রতি জুম্মায় নতুন একখান মসজিদে যান তিনি আর ইসলামরে রাষ্ট্র ধর্ম বানানের প্রতি তার সমর্থনের আর চাহিদার কথা উল্লেখ করেন। বাপ-মা দুইজনেই রাজনীতি সচেতন হওনে আমারও ঐসব সংবাদ দেখতে হইতো ঐ বয়সে।

আমার শৈশবেই আমি মানুষ হইছি অলমোস্ট ইচ্ছাধীন...স্কুলের বাইরে কখন খেলনের টাইম, কখন পড়ালেখা, এইসবে অভিভাবকেরা বেশি নাক গলাইতেন না। নিজের মতোই আমি পড়তাম, না বুঝলে মায়ের কাছে যাইতাম বুইঝা নিতে, মা মাস্টারনী হওনে বুঝানের ক্ষমতা পাইছিলেন অপরিসীম। তাই স্কুলের পর দুপুরটা আমার ছিলো এক্কেরে ছাড়া গরুর মতোন। রাস্তায় বন্ধু-বান্ধব লইয়া দৌড়াদৌড়ি...এক্কেরে বিকাল তমাইৎ!
আমাগো ধানমন্ডির গলির ভিতরেও তখন মিলিটারীগো ভ্যান ঘুরে ফিরে...একদিন দুপুরে সামনের বাসার আন্টিরে দেখি বাড়ির থেইকা বাইর হইতে, তিনি একটু মোটাসোটা ছিলেন। এপ্রিল মাসের গরমে তার হাসফাস অবস্থা। সামনে মিলিটারীর ভ্যান দেইখা তিনি হাটতে শুরু করলেন...আমরা একটু দূরে খেলি সাতচারা।

আন্টি একটা রিকসা ডাকলেন, রিকসায় উইঠা দিলেন হুড তুইলা। তারপর রিকসা চলতে শুরু করলো। আমরা দেখি একটু সামনে দুইজন আর্মি দাঁড়াইয়া কি জানি গুজুর-গুজুর ফুসুর-ফুসুর করতেছে...তাগো সামনে একটা টিনের মধ্যে কিসব! আন্টির রিকসা একটু সামনে যাওনের পর...তারা টিন থেইকা কালা কালা কি তুইলা, রিকসার হুডের পিছনের ফাক দিয়া আন্টির পিঠের যেইটুক অংশ দেখা যাইতেছিলো শাড়ির ফাক দিয়া সেইখানে ছুইড়া দিলো!

...পরে বাপ-মা'র কথোপকথনে শুনছি, এরশাদ সেনাশাসনে নাকি মহিলাগো পর্দা প্রথা চালু করনের উদ্যোগ ছিলো! তাই নারীর শরীরের যেইটুক অনাবৃত অবস্থায় দেখা যাইতো সেইখানে আলকাতরা মাইখা দেওনের নির্দেশ ছিলো...আর্মির বিখ্যাত দৃষ্টান্তমূলকতা!
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×