কোনক্ষনে বরফ পাচিল দিছিলা বিধাতা?
দূরদেশ আজ তাই বহু দূর থাকে।
পাখনায় মোম মেখে অতোদূর গেলে
বহুবার জেনেছি হইবো ইকারুস...
আর তাই মানি নাই তোমারে, ঈশ্বর!
বিজ্ঞান বলশালী হয় ইতিহাসে;
বিজ্ঞান যেমত রাখে ভাসিবার কথা ,
সেমতই তাহারা করে ডিএনএ ম্যাপিং...
কোন জ্ঞানে সব জ্ঞান পশ্চিমেতে রাখো!
রাশি রাশি টাকা লাগে সেইখানে যেতে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



