somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমোড সমাচার

২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় তেরটা বচ্ছর একটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে, একতলা বাসায় কাটিয়ে যখন এই খোলামেলা, আলো ছায়ায় ভরা বাসাটায় এলাম, মনে হল আমার স্বর্গে প্রমোশন হয়েছে (অবশ্য যখন ভূমিকম্পের তালে তালে বিল্ডিং 'শিলা কি জাওয়ানি' নাচা শুরু করে তখন 'বাপ, বাপ' বলে আগের বাসায় ভাগতে মন চায় :(( )। কি বাতাস! কি আলো! কি শব্দ দূষন!!! তাছাড়া আগের বাসাটা থেকে একটু ছোটও। কিন্তু আগের বাসাটা একদমি মান্ধাতা আমলের ছিল। এটার কক্ষবিন্যাসে মুগ্ধ হয়ে আমার যাবতীয় অভিযোগ জানলা গলে পালিয়ে গেল :D

চুপি চুপি বলি, আমাকে সবথেকে যেটা মুগ্ধ করল, সেটা হল, এ বাসার একটা বাথরুমে একটা কমোড আছে (!!) যেটা আমাদের আগের বাসায় ছিল না। আমিতো আহ্লাদে আটখানা :!>

কিন্তু দুই দিন পর থেকেই মোহ ভঙ্গ শুরু হল।

কমোডের সাথে একটা হ্যান্ড শাওয়ার টাইপের বস্তু থাকে, কি জানি নাম, ভুলে গেছি :#> । তো আমাদের কমোডে সেইটা মিসিং। আমার বাবা তড়ি ঘড়ি করে একটা লাগানোর ব্যবস্থা করল। লাগানোর পর আমরা যত্ন সহকারে এটা ব্যবহার শুরু করলাম। ;)

ব্যবহার শুরুর পর পরই টের পেলাম, এটা পানি লিক করে :-&

তারপর টের পেলাম, অতিরিক্ত কঠিন বস্তু ফ্ল্যাশ করতে এটা অক্ষম :-P :-P /:)

বাড়িওয়ালাকে জানানো হল। দশ বার মনে করিয়ে দেওয়ার পর বিশ দিন পর মিস্ত্রি এল।X(( X((
ঠিক হল দুই দিন পর। X( X(
কিন্তু মিস্ত্রির শৈল্পিক চিন্তাভাবনার কল্যাণে আমাদের কমোড এরই মধ্যে 'বিউটি' থেকে 'বিস্ট' এ রূপান্তরিত হইছে। :((

পরে বেশ অনেক দিন ভালোই চলছিল। হঠাৎ করে ওই পাইপ টার মেইন কল ডিস্টার্ব করা শুরু করল। শুধু টপ টপ পানি পড়ে। একদম বন্ধ করে রাখলে পানি পড়ে না বলে খুব টাইট করে বন্ধ করতাম (আমি আবার খুব পরিবেশ সচেতন :#> , পানি অপচয় একদম পছন্দ করি না)। একদিন এই কল টাইট করতে গিয়ে নিজে টাইট হয়ে গেলাম। ঘুরান দিছি, অমনি কলের মাথা আমার হাতে চলে আসছে।আর সাথে সাথে রবি ঠাকুরের 'মাটির কঠিন (পড়েন কলের কঠিন) বাধা ক্ষীণ' হয়ে নজরুলের 'সৃষ্টি সুখের উল্লাসে' উল্লাসিত পানির ধারা ডিসেম্বররে কন কনে শীতে আমাকে ভিজা দাড়কাক বানায়ে দিছে :((। (নেপথ্যে মা : দুই দিন ধরে স্নান না করার এই হল তোর শাস্তি, /:))।

আমি অগত্যা শাস্তি গা পেতে নিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বের হলাম, আর কলের মিস্ত্রি ঢুকল দুই দিন পর। ততদিন আমাদের বাসায় ছোটখাট বন্যার পাশাপাশি বালতি, ঘটি, মগের মেলা বসে গেছে।

এখন পানি পড়লেও মাপ চাই, আমি আর নাই। কিন্তু বিধির লিখন, খন্ডাবে কোন জন। কাল টের পেলাম, ওই পাইপ টাই ফুটো হয়ে গেছে। এর পরে এটাও টের পেলাম যে, আমার আবার স্নান হয়ে গেছে, দিনে দুই বার।

সকলের কাছে আমার কমোডের জন্য দোয়া চাচ্ছি। সে যেন শীঘ্রি সুস্থ হয়ে ওঠে। /:)
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×