
আচমকা হয়তো তোমাকে অবাক করতে পারবো না
পারবো না নীল সাগরের উত্তাল ঢেউ হয়ে তোমার কঠিন হৃদয়ে আঘাত হানতে।
মেঘলাকাশের গাংচিল হয়ে হয়তো তোমাকে উড়াতে পারবো না
পারবো না রংধনুর বর্নিলতায় তোমাকে রাঙ্গাতে।
হয়তো অধরাই থেকে যাবে...
তোমার এলো চুলে আমার আলতো পরশ,তুলতুলে গালে ভালোবাসার চিহ্ন,শুভ্র পায়ে রুপার নূপুর।
কিন্তু আজকের শেষ বেলায় তোমাকে তো মনের কিছু কথা বলতে পারবো পাব্লিক প্লেসে, এটাই বা কম কি!
নাই বা দেখলে তুমি,নাই বা শুনলে.... আমি অনুভব করে নিবো তোমার চঞ্চলা অনুভূতি।
শুভ জন্মদিন রাবু বাবু.....
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



