অনেকগুলি প্রশ্ন ধরা শেষ। ভাইবা
বোর্ডের টিচাররা মোটামুটি সন্তুষ্ট
ছাত্রটার উপর। এবার এক টিচার
কোর্টটা একটু ঝাকি দিয়ে ছাত্রটাকে
বললো,
"লাস্ট একটা প্রশ্ন ধরবো।বলেই
দিচ্ছি,সঠিক উত্তর দিতে পারলে
তোমার বিসিএস নিশ্চিত!"
।
এবার ছেলেটার হার্টবিট মিনিটে
একশোর উপরে লাফাতে থাকে
উত্তেজনা,ভয় আর অনিশ্চয়তায়।"পারবো
তো আমি নাকি একটুর জন্যে পা ফসকে
পড়ে যাবো!"
।
"বলো,জিয়াউর রহমানের আগে শহীদ
বলা হলেও শেখ মুজিবের আগে শহীদ
বলা হয় না কেন?দুজনেই তো রাষ্ট্রপতি
ছিলেন এবং দুজনেই সামরিক হত্যার
শিকার।"
।
সত্যিই তো,এই প্রশ্নটা তো কখনো
ভাবি নি।শরীর টা কেমন যেন অবশ হয়ে
যাচ্ছে।
বিসিএস ভাইবা বোর্ডেও সরাসরি
দলভিত্তিক প্রশ্ন হয়! সহজ প্রশ্ন কিন্তু
উত্তর ক্রিটিকাল।
ছেলেটা তৎক্ষণাৎ ভাবলো,আচ্ছা
বর্তমানে তো আওয়ামীলীগ ক্ষমতায়।
তাহলে.....
হ্যা,নগন্য পরিমান সময় চিন্তা করে
ছেলেটা টেকনিকালি উত্তর দেয়,
"শেখ মুজিব হচ্ছে চিরঞ্জীব। তিনি
সর্বকালের সেরা বাঙ্গালী। সবার
অন্তরে তিনি জাগ্রত সদা,তিনি
মারা যাবেন কেন! তাঁর অদৃশ্য পরশে
আমরা সিক্ত হই সবসময়।শহীদ বলে কেন
তাকে আমরা আমাদের হৃদয় থেকে দুরে
ঠেলে দিবো!"
চেয়ার থেকে সেই স্যার তড়িৎ
গতিতে উঠে টেবিল চাপড়ে
বলে,"সাবাশ বাঘের বাচ্চা।এই না
হলে ছাত্র!"
।
ক্লাসে স্যার ঘটনাটা বলার পর
ছেলেটার উত্তর শুনে আমরা সবাই
হাসতে হাসতে শেষ! কথাগুলি সত্যই
কিন্তু তেলের পরিমান কিন্তু কম না!
।।
ঘটনাটা বলার উদ্দ্যেশ্য হচ্ছে, আপনি
কোন দলই পচ্ছন্দ করেন না.... অফিসের বস
বা আপনার উপরের পোস্টের
লোকটাকে দেখলেই মেজাজ
হান্ড্রটের উপরে চলে যায়...অমুক কে
দেখলেই থাপড়িয়ে নাকের বদনা
ফাটাতে মন চায়....ম্যাসের/ক্লাসের
তমুকের কথা শুনলেই গা জ্বলে......
থামেন ভাই-বোনেরা।
।
জীবনে বড় হতে হলে আপনাকে
বিভিন্ন ধরনের মানুষের সাথে তাল
মিলিয়ে, মন না চাইলেও অপ্রিয়
কাওকে খানিকটা তোষামোদ করে
চলতেই হবে কিছু পাওয়ার জন্যে।কখন
কে আপনার কোন দরকারে পরে, তা কি
বলতে পারেন।
।
ছাদে উঠে জ্যোৎস্না দেখার জন্যে
না চাইলেও আপনাকে নিচের
বিরক্তিকর সিড়ি গুলির পরশ নিতেই
হবে,তবেই না জ্যোৎস্না আপনাকে
আলো দিবে।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




