চার উপদেষ্টার পদত্যাগ সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের জন্য হুমকির কারণ নয় -আজিজুল হক
১২ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার পদত্যাগ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের জন্যে হুমকির কারণ নয় বলে জানিয়েছেন অপর উপদেষ্টা আজিজুল হক।
গতকাল সোমবার সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। স্খানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, নৌ পরিবহন, বেসামারিক বিমান চলাচাল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আজিজুল হক আরো বলেন, যেসব উপদেষ্টাদের পদ শূন্য হবে সেগুলো প্রেসিডেন্ট ইচ্ছা করলে পূরণ করতে পারেন, নাও পারেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব উপদেষ্টা পদত্যাগ করেছেন, এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনমুখী। নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দরকার। আমি আশা করছি সকল দলই নির্বাচনে অংশ নেবেন। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, সেনা মোতায়েনের বিষয়টি আমরা জানতাম। সেনা মোতায়েনের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দফায় দফায় (সকাল-দুপুর-বিকাল) আলোচনা হয়েছে। সেনা মোতায়েন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি রুটিন সিদ্ধান্ত। তিনি আরো বলেন, কয়েকজন উপদেষ্টার পদত্যাগ কোনো সংকট সৃষ্টি হবে বলে আমি মনে করছি না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন