Dear lison,,,
আমি তোমাকে প্রচন্ড স্নেহ করি ও ভালবাসি। যে ভালোবাসাটা একান্ত আন্তরিকতা থেকে গড়ে উঠেছে এবং আন্তরিকতা গড়ে উঠেছে একান্ত সান্নিধ্যে থাকার জন্য। এবং আমি জানি তুমিও আমাকে প্রচন্ড পছন্দ করো। আমি যে তোমাকে স্নেহ বা ভালোবাসি তার সুনির্দিষ্ট হয়তো কারনও আছে ।কারন স্নেহ বা ভালবাসাটা একান্ত কিছু সুনির্দিষ্ট গুনের জন্য গড়ে উঠে। সেই গুন গুলো যখন অন্য কেউ আবিষ্কার করে তখনই তার উপর গড়ে উঠে ভালোলাগা বা ভালবাসা।
পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল । মানুষের জীবনটাও পরিবর্তনশীল । পরিবর্তন আবার দুই প্রকার হতে পারে , গঠনমূলক ও ধ্বংশাত্বক । মানুষের জীবনকালকেও ভাগ করা যায় দু´`ভাবে বিবাহত্তোরপুর্বকাল ও বিবাহত্তোরপরকাল ।এবং মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হয় এই সময়, এবং এই পরিবর্তনটা খুব দ্রুত হয় মেয়েদের বেলায়।
তুমি একজন মেয়ে , তাই তুমি এ ব্যাপারে হয়তো বেশী বুঝবে। মেয়েদের জীবন জোয়া খেলার মত । এবং জোয়াটা খেলা হয় বিয়ের আসরে। ভাগ্য যদি ভালো হয় বাজীমাত আর যদি খারাপ হয় তল্পিতল্পা সহ ফতুর।
তবে ঘটনা গুলো এতোই বিস্তৃত এবং পৃথিবীটা এতই বিশাল এবং মানুষের মন যে এতই ভিন্ন প্রকৃতির , গুটি কয়েক উদাহরন দিয়ে শেষ করা যাবে না । তুমি কি কখনো সাগরের আর পাহাড়ের বিশালতা দেখেছো বা কল্পনা করতে পারো আকাশের বিস্তৃতি!!! সাগর বা আকাশ কথা বলতে জানে না, মানুষকে ডেকে শুনাতে চাইনা তাদের বিশালত্বের কথা । আকাশ কিন্তু তার গঠন মানুষ কে দেখানোর জন্য ব্যাকুল হয়না। এখান থেকে মানুষের শেখার আছে অনেক ।
তোমারো হয়তো একদিন বিয়ে হবে,। পদার্পন করবে দ্বিতীয় জীবনে ।নতুন একটা জীবন গড়ে তুলবে । যে প্রসংগ টা আগেই বলেছি । নিজের মন কে বা নিজেকে গড়ে তুলতে হবে তেমন করে।
আমি জানি তোমার হোসটেলে থাকতে অনেক কস্ট হয়। অনেক মেয়ের কোলাহলে ডিংগিয়ে পড়াশুনা করতে হয়। সকালের খুটখাট শব্দে তোমার ঘুম ভেংগে যায়। অন্যের সাথে সব কিছু শেয়ার করে চলতে হয়। দুপুরে খাবার সময় চোখে পানি আসে। অন্যের মতামত কে অনেক সময় প্রাধান্য দিতে হয়। সিনিয়র আপাদের অন্যায় চাপে থাকতে হয়। টাকার অভাবে ব্রেইনে পড়া প্রবেশ করে না। বাথরুমে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আমি বুঝি এই কষ্ট গুলো সত্যিই খুব কষ্টকর ।তবে কোন কষ্টই বিফলে যায় না।
এই কষ্টগুলো তোমার জীবনে দুইভাবে প্রভাব করতে পারে।
প্রথমত , তোমার যদি কোন উচ্চবংশে বিয়ে হয় তাহলে সুখটাকে উপলব্ধি করতে পারবে । অর্থাৎ সুখটাকে properly utilise করতে পারবে । এবং যদি অনেক গরীব ঘরে বিয়ে হয় তাহলে কষ্ট টাকে সহ্য করার ক্ষমতা তোমার থাকবে। যেহেতু তুমি জানোনা কোথায় তোমার বিয়ে হবে তাই এই মুহুর্তে কষ্টা করা তোমার দরকার।তোমার কাছে আমার একটা request তুমি স্বাভাবিক হও।
আমার লিখাটা ছুঁড়ে ফেলে দিওনা ।কারন এটাই এক সময় প্রয়োজন হতে পারে । কারন লিখাটা একটা ডকুমেন্ট । এটায় সত্যতা আছে । অলিখিত কোন চিন্তা বা কথায় সেই সত্যতা বজায় থাকে না।
সব সময় তোমার মংগল কামনা করি ।
ভাইয়া ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

