লাভ লেটার ডাক হরকরা
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাইস্কুলে পড়াকালীন সময়ে আমার এলাকার এক সুন্দরী আপু পড়তো আমার তিন ক্লাস উপরে। তো আপু সুন্দরী হওয়ার সুবাদে এবং আমারে ছোট ভাইর মত সব সময় স্কুলে খোজ খবর করার কারনে স্কুলের স্কুলের বাহিরের যারা আপুর জন্য মজনু হইয়া রইছে আমি তাদের কাছে মোটা মুটি হিট। কারনে অকারনে তারাও আমার খোজ নেয়া শুরু করল

। বিভিন্ন জন বিভিন্ন জিনিস খাওয়াচ্ছে। আমিও মোটামুটি ভাব নিয়া চলতেছি

। অবস্থা এমন আপুর চাইতে আমারই ভাব বেশী। এক একজন একটা করে গিপ্ট দিচ্ছে আমিও তা আপুর কাছে নিয়া জমা দিচ্ছি। কিছু গিপ্ট আবার আপু আমারেও দিয়া দিচ্ছে যাক ভাল ভাবেই দিন কাটছে। এর মধ্যে এক পোলারে আপু পছন্দ করলো যথারীতি আমার উপর দ্বায়িত্ব পড়লো ডাক হরকরার কাজ করার জন্য। পোলায় চিঠি আর সাথে ৫০ টাকার একখান নোট দেয়

আমি বিয়াপক আনন্দ চিত্তে চিঠি নিয়া আপুর কাছে জমা দেই। আবার আপু যেইটা দেয়া সেটা নিয়া মজনুর কাছে দেই।
একদিন আপু চিঠি দিল আমি সুন্দর মত আমার বইর ভিতরে নিয়া স্কুলে আসলাম। দেরী করে আসার কারনে আর সময় পাই নাই মজনুরে দেয়ার। স্কুল শুরু হয়ে গেল ভাবলাম টিপিন ফ্রিয়ডে দিব। দ্বিতীয় ক্লাসে ইংরেজী স্যার আসলেন তিনি আমাদের কাছে তখন মুর্তিমান আতঙ্ক। পড়া না পারলে টেবিলের নিচে মাথা দিয়া তার পর পাছায় মাইর। স্যাররে দেইখা ভয়ে ভুইল্যা গেলাম লাইলি-মজনুর প্রেম পত্র ইংরেজী বইর ভিতর। স্যার আইসাই আমার কাছ থেকে বই নিয়া পড়া নেয়া শুরু করলেন। হঠাৎ মনে হইল খাইছে আমারে চিঠিতো বইর ভিতরে। সাথে সাথে দু চোখে অন্ধকার দেখা শুরু। পড়া যা শিখা আসলাম ভয়ে তাও ভূলে গেলাম। যেইনা স্যার বই হাতে নিয়া পাতা উল্টাতে লাগলেন অমনি লাইলি-মজনুর প্রেম পত্র বাহির হইয়া আসল। স্যার প্রেম পত্র হাতে নিয়া কিছু দূর পড়লেন তার পর আমারে কোন কথা না জিজ্ঞাসা কইরা শুধু বললেন এখনই প্রেম করা শুরু করছ? টেবিলের নিচে মাথা ঢুকাও। তারপর শুরু হল স্যারের বিখ্যাত মাইর। আমি কিছু বলতে চাইয়াও পারলাম না। শুধু মনে হইল প্রেম না করিয়াও আজ প্রেমিক। একটি সুষ্ঠ ও আন্তজার্তিক মানের বিচার হইতে আমি বঞ্চিত হইলাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনআলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন