somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সি প্রোগ্রামিং: বিগিনার লেভেল - পর্ব ১.০

২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব ১.০:

এই পর্ব আসলে শুধুমাত্র কিছু ভুমিকা। যারা প্রোগ্রামিং শিখতে ইচ্ছুক বা ইউনিভার্সিটিতে কোর্স আছে কিন্তু ভয় পান তাদের জন্য এই পোস্ট। এখানে বলে রাখি আমি নিজেও একজন বিগিনার, তাই আমি জানি বিগিনাররা কোথায় সমস্যায় পড়েন। আমি এখানে চেষ্টা করব একদম জিরো লেভেল থেকে শুরু করতে। আপনি চাইলে এই পর্বটি বাদ দিয়ে যেতে পারেন কারন এখানে তেমন জরুরী কিছুই নেই।

কম্পিউটার কাজ করে বাইনারী পদ্ধতিতে। বাইনারী হল একটি সংখ্যা পদ্ধতি যেখানে সকল সংখ্যা ০ ও ১ এই দুইটি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়। আমরা সাধারনভাবে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তা হল দশমিক (Decimal), যেখানে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এই ১০টি অঙ্ক দ্বারা সকল সংখ্যা প্রকাশ করি। তাই ৯ এর পর যে সংখ্যা আমরা পাই তা হল ১০। বাইনারী পদ্ধতিতে ডেসিমাল ০-১০ পর্যন্ত হবে এরকম - ০ (০), ১ (১), ১০(২) ,১১ (৩), ১০০ (৪), ১০১ (৫), ১১০ (৬), ১১১ (৭), ১০০০ (৮), ১০০১ (৯), ১০১০ (১০)।

কম্পিউটার যেহেতু ইলেক্ট্রনিক যন্ত্র তাই এতে বাইনারী সংখ্যা ব্যবহার করা হয়। এর অভ্যন্তরীন অংশে যখন বৈদ্যুতিক সংকেত উপস্থিত থাকে তখন ১ আর অনুপস্থিত থাকলে ০, এইভাবে ধরে নিয়ে কম্পিউটার সকল হিসাব করে। অর্থাৎ আমারা কম্পিউটারে যা দেখি সবই কম্পিউটারের কাছে ০ ও ১ এর সমষ্টি। প্রথম দিকে প্রোগ্রামাররা এই ০ ও ১ দিয়েই প্রোগ্রামিং করতেন। একে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তাই প্রোগ্রামিং ছিল অনেক কঠিন একটি বিষয়। কারন তাতে অনেক সংখ্যা মূখস্ত রাখতে হত এবং কম্পিউটারের বিষয়ে অনেক গভীর জ্ঞান থাকতে হত। পরবর্তীতে আসে এসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যাতে কিছু কিছু কমান্ডকে ইংরেজিতে প্রকাশ করা হত। এর ধারাবাহিকতায় আসে হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন সি, যাতে আমরা প্রায় পরিচিত ইংরেজি ভাষা ব্যবহার করে কোড লিখি। এবং কম্পাইলার তাকে কম্পিউটারের বোধগম্য মেশিন ল্যাঙ্গুয়েজে পরিনত করে। সুতরাং আমাদের শিখতে হবে সি ল্যাঙ্গুয়েজ যা দিয়ে আমরা কোড লিখব এবং আমাদের প্রয়োজন হবে একটি কম্পাইলারের যা সেই কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিনত করবে। বর্তমানে প্রচলিত দুইটি কম্পাইলার হল - টারবো সি++ (Turbo C++) এবং মাইক্রোসফট ভিজুয়াল সি++ ৬.০ (Microsoft Visual C++ 6.0)। আমি এখানে টারবো সি++ ব্যবহার করব কারন এর ডিবাগ অপশনটি বিগিনারদের জন্য বেশ উপকারী।

টারবো সি ডাউনলোড করুন: http://www.esnips.com/web/atShafi

পরবর্তী পর্বে আমরা সি এর স্ট্যান্ডার্ড ইনপুট-আউটপুট নিয়ে আলোচনা করব।

আর একটা কথা না বললেই নয়, প্রোগ্রামি- কে ভয় পাওয়ার কিছু নেই। এটিকে আর একটা সাধারন ভাষা হিসেবেই দেখুন। আসলে প্রোগ্রামিং এর মূল বিষয় হল গণিত, সুতরাং একই সাথে ম্যাথমেটিক্স-এর ছোটখাট বিষয়গুলো জানতে থাকুন।



১.০ ১.১ ১.২
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×