somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা নির্লজ্জ, বেহায়া!!!

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকা মারফত জানলাম আইসিসি টি-
টোয়িন্টি বিশ্বকাপের দ্বিতীয়
সেমিফাইনালের সংবাদ সংগ্রহের
উদ্দেশ্যে কলকাতা থেকে প্রায় ২৬ ঘণ্টা
ট্রেন ভ্রমণ শেষে মুম্বাই গেছে দশ
বাংলাদেশি গণমাধ্যম কর্মী। ক্লান্ত
শরীরে হোটেল খুঁজতে বেরিয়ে মহা
বিপাকে পড়ে। যেই হোটেলেই যায়,
বাংলাদেশ থেকে এসেছে শুনেই চোখ উঁচু
করে, ভ্রু কুচকে, মুখ বাঁকা করে মুখ ফিরিয়ে
নেয় হোটেলের ম্যানেজারেরা।
জিটিভি ও চ্যানেল আই’র স্পোর্টস
করেসপন্ডেন্ট গিয়েছিলেন হোটেল
সিলভার মুনসহ আরও দুই হোটেলে। দুজনকেই
প্রথমে রুম দিলেও পরে যখন জানতে পারে
দুজনই বাংলাদেশ থেকে এসছে তখন হোটেল
ম্যানেজার এক রকম রেগে গিয়ে তাদের
বলেন, ‘সরি আপকো রুম নেহি মিল সাকতা।
কিউ কি আপ বাংলাদেশকা সিটিজেন
হ্যায়।’
হোটেল ‘সি গ্রিন’ ও ‘সি গ্রিন সাউথ’র
ম্যানেজাররাও বলেছেন, 'ওহ! ইউ ফ্রম
বাংলাদেশ? সরি! নো বাংলাদেশি
পাসপোর্ট ইজ অ্যালাউড ইন আওয়ার হোটেল।
গভর্নমেন্ট পারমিশন নেহি হ্যায়।’
খুবই দু:খজনক। তবে বিষয়টা নতুন কিছুনা।
এমনিতেই...
ইন্ডিয়ার ভিসা পাওয়া আমাদের জন্য
স্বর্গের টিকেট পাওয়ার মত হয়ে গেছে।
ইন্ডিয়ায় আমাদের কোন চ্যানেল চলেনা।
ইন্ডিয়ায় বর্ডার সিকিউরিটি ফোর্স সময়ে
অসময়ে আমাদের ঠুসঠাস গুলি করে মারে।
মমতা আপা আমাদের পানিতে মারে।
ইন্ডিয়ায় চিকিৎসা নিতে গেলে
ঝামেলার শেষ নাই।
ক্রিকেটের কথা নাইবা বললাম।
অথচ...
আমাদের দেশে ইন্ডিয়ান পণ্যে সয়লাব।
চাল, ডাল, পেয়াজ থেকে শুরু করে আপনার
পরনের পাখি ড্রেসটাও ইন্ডিয়ান। এমনকি
ইন্ডিয়ান পণ্য ম্যাগীতে মনোসোডিয়াম
গ্লুটামেটের মত ক্ষতিকারক থাকার পরও
সেটা ইন্ডিয়ায় বাতিল হয় কিন্তু আমাদের
দেশে ক্ষতিকারক কিছু চোখেই পড়েনা।
আমরা পাখি ড্রেসের জন্য আত্মহত্যা করি।
আমরা ইন্ডিয়ান চ্যানেল ছাড়া অচল। সাহস
থাকলে নিজের বাসার কেবল সংযোগ
থেকে ইন্ডিয়ান চ্যানেলগুলো সরিয়ে
দেখুন কী ঘটে!
ইন্ডিয়ান চ্যানেলে আমাদের বিজ্ঞাপণ
চলে সমানে।
ইন্ডিয়া থেকে কোন সেলিব্রেটি এলে
আমরা সর্বোচ্চ খাতির যত্ন। শুধু তাই নয়
আহ্লাদে গদগদ হয়ে যাই।
আমাদের মেইনস্ট্রিম পত্রিকাগুলোর
বিনোদন পাতায় ৭০ ভাগই ইন্ডিয়ান
শোবিজের খবরে ভরপুর থাকে।
আমরা নিজেরা বিদ্যুৎ পাই না পাই কিন্তু
ভারতে ট্রানজিট দিই ঠিকই।
নিজেরা কচ্ছপ গতির নেট ব্যবহার করি আর
ভারতকে দেই ব্যান্ডউথ।
ভারতের জন্য সুন্দরবন ধ্বংস করে রামপাল
বিদ্যুৎ কেন্দ্র গড়ি।
ভারতের উপর আমার কোন রাগ নেই। সব রাগ
নিজেদের উপর। তাদের নিজস্বতা আছে।
আমাদের কোন নিজস্বতা নাই। আমরা
নির্লজ্জ, বেহায়া।
আমার কথা বিশ্বাস না হলে কয়েকটা দিন
অপেক্ষা করেন। কদিন পড়ে যখন অরিজিৎ
সিং, জ্যাকলিন ফার্ন্দান্দেজ, দীপিকা
পাডুকোনরা এদেশে আসবেন তখন আমাদের
যে সাংবাদিকরা মুম্বাইয়ে হেনস্থার
শিকার হল তারাই প্রথম নিউজ কাভার করতে
দৌড় দিবেন।
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×