somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুষ্টিয়ার ক্ষুদে বিজ্ঞানী শামীম আবিস্কার করেছে ইমারজেন্সি অটো সুইচ

০৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পর্দাথ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্র শামীম হাসান ইমারজেন্সি অটো সুইচ আবিস্কার করেছে।
আবিস্কারক এই ক্ষুদে বিজ্ঞানী শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মোহদীপুর গ্রামের আব্দুল গণির ছেলে। ভাই ও বোনের মধ্যে শামীম সবার ছোট।
শামীম জানায়, মসজিদ, বাসা বাড়ি, গোসল ও অযুখানায় ব্যবহৃত মোটরের সাহায্যে পানির ট্যাঙ্কে কি পরিমাণ পানি আছে ও তার অপচয় রোধের জন্য এ ইমারজেন্সি অটো সুইচ আবিস্কারের পরিকল্পনা মাথায় আসে। সে অনুযায়ী গবেষনা করে সম্প্রতি এ যন্ত্রটি আবিস্কার করে।
শামীম আরো জানায়, ৩ রিলে, ২টি ট্র্যানজিস্টার, ১টি ট্র্যান্সফরমার দিয়ে অটো সুইচ নামক যন্ত্রটি আবিস্কার করা হয়। এ যন্ত্র দিয়ে প্রয়োজন অনুযায়ী মোটরের সাহায্যে ট্যাঙ্কে পানি উত্তোলন করতে যন্ত্রটি অটোমেটিক অন এবং অফ করা যাবে।
যখন পানির ট্যাঙ্ক খালি হয় তখন লাল আলো জ্বলে এবং মোটরটি অটোমেটিক চালু হয়। আবার পানির ট্যাঙ্ক অর্ধেক হলে হলুদ ও পূর্ণ হলে সাদা আলো জ্বলে। ঠিক তখনি মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। আবার যখন পানির পরিমাণ কমে যায় অর্থাৎ ট্যাঙ্কিতে পানি যখন অর্ধেকের নিচে নেমে যাবে তখন মোটর আবার অটোমেটিক চালু হবে। এ ভাবে প্রয়োজনের সময় মোটর অটোমেটিক চালু এবং বন্ধ হবে। যার ফলে প্রয়োজনের সময় পানির অভাব বা মোটর বন্ধের ঝামেলা নেই। এর ফলে পানির অপচয় ও বিদ্যুৎ খরচ দুই-ই বাঁচবে।
তাছাড়া সুইচ বন্ধ করার জন্য অতিরিক্ত কোন লোকের দরকার হবে না। এছাড়া হাই ও লো-ভোল্টেজে এ সুইচে কোন কাজ করবে না ফলে মোটর পোড়ারও কোন সম্ভাবনা নেই। এটি তৈরী করতে খরচ হবে মাত্র ৪শ’ থেকে ৫শ’ টাকা। যতক্ষণ না ট্রাঙ্ক খালি হয়, ম্যানুয়ালী মোটর অন করা সম্ভব নয়।
ক্ষুদে বিজ্ঞানী শামীমের আবিস্কৃত যন্ত্রটি তাঁর নিজ গ্রাম মিরপুর উপজেলার মোহদীপুর জামে মসজিদে সফলভাবে ব্যবহৃত হচ্ছে।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×