somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি, ঠিকানা: আকাশ !

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কখনো কি ভেবে দেখেছো? তোমায় হঠাৎ দেখে কেউ থমকে দাঁড়িয়েছে? হয়তো কিছুক্ষণের জন্য তোমার ঐ মায়াবী চোখের দিকে তাকিয়ে আবার নিজে নিজে আনমনে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখের পাতা বন্ধ করে দেওয়া। আবার চুপিসারে সবার চোখকে ফাঁকি দিয়ে তোমার ঐ চোখ বা মুখায়বটা দেখতে পাওয়ার কতটা আনন্দের আবার কতটা সুখের?

সাহস করে আবার কিছুক্ষণ তোমার পাশে বসা, শুনতে কি পাও বুকের বাম দিকের হৃদ স্পন্দন? এই আবার কেমন ভালো লাগা? সূর্যের সাথে প্রতিযোগীতা করে তার আগে ঘুম থেকে উঠে খোলা নীল আকাশের নিচে কোন এক ভোর বেলা হাঁটতে বেড়িয়ে যাওয়া অথবা কোন সাজ বেলায় তোমায় ভেবে নিজে নিজে হাসা হাসা। একি ভালোবাসা নাকি নিজের মধ্যে নতুন কোন অ-সুখের জন্ম দেওয়া। কেউ নিজেকে পাগল বল্লে সহ্য হয় না, আর তুমি যদি বলো পাগল। তবে পাগল হওয়া সার্থক জনম আমার।

সেই একই পরিচিত রাস্তাঘাট, একই বৃক্ষরাজী, একই রাস্তার মোড়, মোড়ে পড়ে থাকা হা-পা বিহীন মানুষ আশরাফুল মাখলুকাত নাকি অন্যকিছু? একই চায়ের দোকান, কয়দিন আগেই সবকিছুতে বিরক্তি কিন্তু এখন কিছুতেইতো বিরক্তি নেই। সব কিছুর মায়ার বাঁধনে বোধ হয় আটকিয়ে গেলাম। নির্দয়, নিষ্ঠুর প্রকৃতিটাকেও ভালো লেগে যায়।এই সবে কি তোমারই জন্য, নাকি, নাকি স্রষ্টা প্রমাণ করতে যাচ্ছেন তিনি আছেন সবার মাঝে। নিয়তিকে মেনে নেই, তাহলে হয়তো জীবনের ভারটা কমবে, আমার বেঁচে থাকার কষ্টগুলো বুঝি তাতে সার্থকতা পাবে।

কই আজো অব্দি কাউকে ভেবেতো একটা লাইনও লিখতে পারি না, কাউকে দেখেতো আমার বুকটা এতটুকু কেঁপেও উঠে না, কই কারো জন্যতো একদিনও বিনিদ্র রজনি কাঁটাইনি, কারো জন্যতো এখনো একফোঁটা অশ্রু ফেলতে পারিনি কারো কথা ভেবে, কখনোতো, মাঝরাতে ঘুম ভাঙ্গেনি,?

আর তুমি..., তুমি ভাবছো তোমার এগুলো অধিকার, আমার শূন্য হৃদয়ে ঠাই পেয়েছো তোমার অপরূপ সৌন্দর্যে, তোমার মুখের হাসি, তোমার চোখের ইশারায় আমার অবুঝ আবেগেক হারিয়েছি। বারবার তোমার ভালোবাসার পরীক্ষায় জয়ী হয়েও তুমি হয়েছে আরো অভিমানী আর অহংকারী। আর আমি তোমার চোখে চোখ রেখে হয়েছি অপরাধী, হাত বাড়িয়ে দিলাম বল্লে বাড়াবাড়ি, হুম বুঝলাম সবই পাগলের পাগলামী, সবই বাড়াবাড়ি, তাহলে, তুমিই বলো ভালোবাসাটা কি?

তুমি হয়ত ভালোবাসার কারণ খুজবে, ভাবছো, তুমি কি সত্যি আমার ভালোবাসা পাবার যোগ্য? সবাইকে বলো তুমি নাকি আমাকে কষ্ট দিতে চাওয়া না, তাইতো বৃষ্টিতে ভিজতে চাওনি। পাশে থাকলে কেউ কষ্ট পায় এই বুঝি জীবনে প্রথম ভালোবাসার ধারাপাত শিখলাম।
আসলে ভালোবাসা পেলে তার চাওয়া যেমনি বেড়ে যায় তেমনি বেশি ভালোবাসলে সবকিছূ যেন গোলমেলে হয়ে যায়। তাই না? তুমি হয়তো জানো না, ভালোবাসার সত্যিই কোন কারণ থাকে না। কারণ খুঁজতে যেয়ে এখনো কেউ তা খুঁজে পেয়েছে কি না, জানি না? আশা করি তুমি, আমি আর সে, কেউ তা কখনো পাবো না। কারোর ভালোবাসা কারো জন্য আশির্বাদ, আবার কারোর জন্য অমংগল। কেউ সূর্যের আলোয়ে আলোকিত হয় আবার কেউ তার প্রখর তাপে পুড়ে যায়। কিছু সময়তেই এই অনুভূতি আসবে আবার আরেক সময়তে সবাইকে ফাকি দিয়ে চলে যাবে, রেখে যাবে কিছু সুখ- দুঃখের মিলন-অমিলনের বিরহের স্মৃতি।
আমাদের দুঃখটা কষ্টটা কি শুধু ব্যক্তি বিশেষ নাকি শুধু নিজের আবেগ, অনুভূতির যথার্থ মূল্যায়ন না পাওয়া। আমি জানি, আমি বুঝি সব কিছু মিথ্যে হতে পারে। কিন্তু এই আবেগ, এই অনুভূতি তো মিথ্যে হবার কথা না। এই অনুভূতি সেই চন্দ্র সূর্য আবর্তনের মতই সত্যি। তাহলে এই সত্যের সমাপ্তি কোথায়? তাহলে, এই সত্যের কি কোন ন্যায়বিচার নেই। এর বিনিময়টাই বা কি? নাকি এই সত্য নিজের সৃষ্টি। নিজের এক অ-সুখের নাম। আর প্রকৃতির কি বা দায় পড়েছে এর ভার বহন করার। মায়া বাড়িয়ে লাভ কি? আমরা আসলে সবাই প্রকৃতির জালে আটকিয়ে আছি। শত চেষ্টায় কোন মুক্তি মেলবে না।
গানের সেই কথার মতো,
দুঃখের মূল্যতে যেয়ে কঠিন সত্যকে নেয় কিনে।
মুক্তি মেলে না সহজেই জড়ালে হৃদয় কোন ঋণে।
যে বর্ষার মেঘ পেরিয়ে আসে না আলোরা আশ্বিনে ।।

// সুমন
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×