ভার্সিটির ক্লাশ শুরু হবার পর থেকে সব কিছু খুব দারুনভাবে কাটছে।জীবন টাকে খুব সুন্দর,রঙিন লাগছে।
যেমন মনে কর আজকের দিনটা...সকালে তাড়া-হুড়ো করে ভার্সিটির বাস ধরা,তারপর সকালে একটা ক্লাশের পর আর ক্লাশ নেই,ক্যাম্পাস এ ঘুরছি,হঠাৎ থার্ড ইয়ারের এক আপুর ফোন এলো,"তাড়াতাড়ি টি এস সি তে আস,ডিবেট করটে পারবা??"
আমি তো হা!!
-"আপু,আমার তো প্র্যাকটিস নাই।"
যাই হোক,গেলাম...গিয়ে তো চক্ষু আমার চড়কগাছ!!!বলে কিনা এখন ই বিষয় দেয়া হবে আর ৩ ঘন্টা পর ডিবেট..কপাল!!!!
আমি তো চুয়েট এ জীবনে দুইবার ডিবেট করছি..তাও আবার পুরা একদিন সময় দিত..।কেমনে কি করুম খোদা জানে!!!
কিন্তু আমার ঐ আপু,আর একটা ভাইয়া(এই তিন জনে টিম)।তারা দুজনে খুব হেল্পফুল।তাই জানে রক্ষা!!
আমরা অনেক্ষণ ধরে চিন্তা-ভাবনা করে অবশেষে ৩:৩০ টায় ডিবেট শুরু...তিনজনের মাঝে আমি বাজেতম বক্তা...হা: হা: হা:
কিন্তু টিমের অন্যদের গুণে আমরা জয়যুক্ত হলাম!!!জীবনের তৃতীয় ডিবেট এ জিতলাম...।এবং সম্পূর্ণ কৃতিত্ব আমার ব্ড় দুই ভাইয়া আপুর..।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


