২৭ জানুয়ারী,আজ সেই মহান দিন,২০১০ এর ঠিক এইদিনে আমাদের ভার্সিটিতে প্রথম ক্লাস শুরু হয়,অবশ্য তার আগের দিন আমাদের অরিয়েন্টেশন ছিল।
যাই হোক,এই এক বছরে অনেক বেশি মজা করলাম।ঘুরলাম,ফিরলাম,পচলাম,পচাইলাম...।etc etc etc
এই ব্লগে আমার এই এক বছরের বন্ধুদের কিছু special quotation share করলাম আর কী!!!
আজরিন(ওর সুতীক্ষ্ণ কাউয়া কন্ঠের তীব্র চিৎকার ও মাইর খাবার হাত থেকে রক্ষা পেতে নামটা একটু change করলাম)--উৎকৃষ্ট মানের একটি টিউবলাইট।ওকে পচাইয়া অনেক মজা কারণ ও পচে!!
গত একবছরে ক্লাসে ওর অনেক উক্তিই বিশেষ খ্যাতি লাভ করিয়াছে(যদিও কথাগুলা ও সিরিয়াসলি বলে,কিন্তু আমরা সেগুলাকে সঠিকভাবে পচানোর কাজে লাগাই),
তার মাঝে উল্লেখযোগ্য কিছু-----
১।"মা বলসে,ছেলেদের সাথে যা খুশি কর,কিন্তু ছেলেদের সাথে রিকশায় উঠা আমার মোটেও পছন্দ না"
২।একদা ও dept এর সিঁড়ি থেকে পড়িয়া পায়ে মোচড় খাইলো,এইটা অবশ্যই দুঃখের,কিন্তু মজার ও ব্যাপার ছিল,
ও পায়ে হোচট খাইছে,তাই (হয়ত মাথায় ও লাগছিলো) ওর বমি পাচ্ছিলো অনেক।ওকে আমরা ধরে নিয়ে গেলাম টয়লেটের সামনে,আর ও বমি না করে শুধু বলতেসে-"বমি বমি!!!ওহ,বমি বমি!!"
একে তো বেচারির অবস্থা করুণ,তার মাঝে আমার চরম হাসি পেতে লাগলো,আমি যথাসাধ্য মুখ টিপে হাসি নিবারণের চেষ্টা করছি।ফিরে দেখি অন্যরাও মুখ টিপে হাসছে।
যাই হোক,"বমি" পর্ব শেষ হওয়ার পর কাছেই DMC তে যাবার জন্য উঠলাম।সিঁড়ি দিয়ে নামার সময় কাতর কন্ঠে আবার চিৎকার!-"আমার ব্যাগ,ব্যাগ,আমার মোবাইল,মোবাইল",আমরা ওকে আশ্বস্ত করলাম যে সবকিছু ঠিকভাবে রাখা হয়েছে।
একটু পর আবার চিৎকার-"আমার জুতা,জুতা"
এই ঘটনায় ও পায়ে ভালই মোচড় খায়,কদিন পর পায়ের মোচড়ও ভালো হয়,শুধু সেই ঘটনা নিয়ে ক্ষ্যাপানো এখনো বন্ধ হয়না....
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


