আজও সভ্যতায়
শূন্যে শুধু বৃথা সন্তরণ
নির্লজ্জ সৈনিকেরা গ্রাস করেছে সমাজ
অসুস্থ একরুখা অবচেতনায়
সত্যের মুখোশধারী মিথ্যার প্রতিফলন
দংশিত বিবেক আজ স্বার্থে জর্জরিত
বদলে দিতে চায় ওরা সুস্থ সংস্কৃতি
ছড়িয়ে দিতে চায় নির্মম বাস্তবতায় প্রহসন
আর দেরি নয় সারথি, রথ সাজাও
অপ্রমত্ত যুবক ঘোষনা করেছে যুদ্ধ, সংশপ্তক
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



