somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদি বাংলার ইতিহাস (প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ২৭

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদি বাংলার ইতিহাস
(প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ২৭

পূবেই উল্লেখ করা হয়েছে, হেমন্ত বাংলার শ্রেষ্ঠ ঋতু এবং ঋতু প্রবাহের বিশ্রামাগার। হেমন্তে কর্মের শুরু। কবিরভাষায়ঃ

বাংলার জমিনে এই হেমন্তের দিন
শান্ত, শীতল, ক্লান্ত, উত্তাপ বিহীন
যেভাবে নাবিক ফিরে বহুদেশ ঘুরে
বাংলার মানুষ তাই শরতের পরে
রাত্রিশেষে জেগে উঠা পাখিদের মত
মাঠে ঘাটে চলে যায়, কর্মে হয় রত;
মাঠের সবুজ রং সোনা রং ধরে
কিষাণ কিষাণী মিলে ধান তুলে ঘরে।


বাংলার জীবনে শীত-বসন্ত ক্ষণস্থায়ী। শীতের তীব্রতা নেই, কিন্তু আমেজ আছে। বসন্তের বৈচিত্র্য বাঙালির জীবনে গভীর ছাপ রেখে যায়। এই প্রাকৃতিক পরিবেশে বেদের বাণী ধর্ম হিসেবে, সংস্কৃত ভাষা হিসেবে ভারতে যখন শ্রেষ্ঠত্বের দাবিদার তখনও বাংলার সৃজনশীল প্রতিভা মনুসংহিতার কঠোরতার স্থলে বৈষ্ণবের প্রেমের ধর্ম এবং অভিজাত সংস্কৃতের স্থলে অবহঠ প্রাকৃতকে সুপ্রতিষ্ঠিত করে ফেলে। ব্রাহ্মণদের চোখে অবহেলিত অবহটঠ ভাষায় লিখিত অনেক সাহিত্য সৃষ্টি হয়েছিল, যার পরবর্তীকালে রূপান্তরিত রূপে আমরা পেয়েছি বাংলা ভাষার আদি জননীকে।

আদিকাল থেকে জলবায়ুর জন্যই বাংলার আদিবাসীরা একদিকে যেমন ছিল আবেগপ্রবণ খেয়ালী জীবননির্ভর, আবার অন্যদিকে তেমনি ছিল দুঃসাহসিক অভিযানের অভিযাত্রী এবং ছিল শক্তি, উদ্যম ও আত্মবিশ্বাসে ভরপুর। কৃষিনির্ভর সমাজের গতি শান্ত ও স্তিমিত; এই শান্ত, স্নিগ্ধ জীবনের মাধুর্য আছে, কিন্তু বাইরের প্রবল আঘাতকে সর্বদা সহ্য করার শক্তি এই সমাজের গড়ে উঠে না।

ভৌগোলিক অবস্থানের দিক হতে বাংলা আর্যাবর্ত বা উত্তর ভারতের পূর্ব-প্রত্যন্ত প্রদেশ। বহুদিন পর্যন্ত এই প্রদেশ ছিল আর্যাবর্তের সীমার বাইরে। ভারতবর্ষের ধনৈশ্বর্যে প্রলুব্ধ হয়ে যখন যুগে যুগে বৈদেশিক জাতি উত্তর-পশ্চিম এবং উত্তর ভারতকে বিধ্বস্ত করেছে, তখন বাংলা ছিল এ সকল আক্রমণকারীদের স্পর্শের বাইরে। উত্তর-পশ্চিম ও উত্তর ভারতের
অধিবাসীগণ যখন এই সকল বৈদেশিক আক্রমণ প্রতিরোধ প্রয়াসে সাহসী ও রণনিপুণ হয়ে উঠেছিল, বাঙালি তখন শান্ত নির্ঝঞ্ঝাট জীবনযাপন করছিল। পশ্চিম-উত্তর ভারতের সীমান্তবর্তী এলাকার অধিবাসীদের মতো বাংলাদেশের জনগণকে অনবরত যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকতে হয়নি, আর থাকার মতো, পাল রাজত্বের পূর্বে, অবস্থানও সৃষ্টি হয়নি। এজন্যই বোধহয় যুদ্ধবিমুখ জাতি হিসেবে বাঙালির কিছুটা হলেও বদনাম আছে, যা হয়ত পুরো সঠিক নয়।

আগামী পর্বেঃ ধর্মীয় চিন্তাচেতনা।

আদি বাংলার ইতিহাস (প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×