somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলানীর জন্য জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারিনি

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেলানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ীর উত্তর অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হন কিশোরী ফেলানী। কাঁটাতারের বেড়ায় আটকে থাকা ফেলানীর ঝুলন্ত লাশের ছবি বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বর্বরতার একটি প্রতীক হয়ে দাঁড়ায় ফেলানী। দেশবাসীর মাঝে বিষয়টা খুব নাড়া দিয়েছিল। এই হৃদয়বিদারক দৃশ্যটির পোস্টারও বেরিয়েছিল। একটি পোস্টারে লেখা ছিল, ‘ফেলানী ঝুলছে না, ঝুলছে বাংলাদেশ’।

দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ যাবৎ বিএসএফ হাজার হাজার নিরপরাধ নিরীহ বাংলাদেশী নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করেছে। সীমান্তে দেখামাত্র গুলি ছুড়ছে তারা সব আইন ও রীতি লঙ্ঘন করে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে করে যাচ্ছে অবমাননা। বিএসএফ সীমান্তবর্তী মানুষের জীবন করে তুলেছে চরম আতঙ্কগ্রস্ত। ফেলানী হত্যার বিষয়েও বাংলাদেশ-ভারত সীমান্ত বৈঠকে বসেছিল। ২০১১ সালে নয়াদিল্লিতে পাঁচ দিনব্যাপী বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রমণ শ্রীবাস্তব ওয়াদা করেছিলেন, দুই দেশের চার হাজার ৯৫ কিলোমিটার সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার পরিহার করার উদ্যোগ নেয়া হবে। বৈঠকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর আশা করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু সে প্রতিশ্রুতি তারা রাখতে পারেননি। আর যে দেশের সরকারের কাছে না চাওয়ার আগে সব পাওয়া যায় এমন এক উদার ও বন্ধু সরকার দু-একজন মানুষ মারা গেলে আর কী বলবে? বিএসএফ যাদের মারছে তারা তো গরিব মানুষ। এরা তো শহুরে সুশীলসমাজের কোনো সদস্য নয়। আর বিএসএফ এরই বা কি দোষ, যে দেশের দায়িত্বশীল মন্ত্রী সৈয়দ আশরাফ সীমান্তে হত্যা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন, ভারত সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ‘অনুমতি’ দিয়ে এসেছেন, আত্মরক্ষার প্রয়োজনে বিএসএফ গুলি ছুড়তে অর্থাৎ বাংলাদেশীদের হত্যা করতে পারবে। আমি মন্তব্যহীন, বাকরুদ্ধ। ভারত আমাদের লাশ উপহার দেয় আমরা বিনিময়ে ট্রানজিট দেয়। ভারত-পাকিস্তান বলতে গেলে প্রকাশ্য শত্রুভাবাপন্ন দেশ। পাকিস্তান সীমান্তে ভারতীয় বাহিনীর এমন হত্যাযজ্ঞের কথা কখনওই শোনা যায় না। এমনকি কাঁটাতারের বেড়াও নেই অথচ বাংলাদেশকে বেড়া দিয়ে কারাগার বানিয়েছে। এখানেই শেষ নয় বাংলাদেশের জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ উৎসবগুলোতে হত্যার ঘটনা ঘটিয়েছে। ২০১১ বাংলা নববর্ষে ২ বাংলাদেশিকে হত্যা করেছে, ২০১২ বাংলা নববর্ষে ১ বাংলাদেশিকে হত্যা করেছে, বিজয় দিবসে ৪ বাংলাদেশিকে হত্যা করেছে, পবিত্র ঈদের দিনও বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে, ইংরেজি নববর্ষে ২ বাংলাদেশিকে হত্যা করেছে। আসুন আমরা সকলে নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলি। ইন্টারনেটে, ফেসবুকে, টুইটারে ঝড় তুলি, ভারতীয় পণ্য বর্জন করি, টিভি চ্যানেল, সিনেমা বর্জন করি। আল্লাহ আমাদের সহায় হোন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×