এ ঘটনার মূল উৎস কী? এর জন্যে কে কতটুকু দায়ী?
সময়ের আলোচিত ঘটনা রুবেল-হ্যাপি। এতে কেউ কেউ হ্যাপি আবার অনেকেই আনহ্যাপি। আমি মনে করি এরকম ঘটনা শুধু একটি বা দুটি নয় হাজারও ঘটনা ঘটে চলছে, হয়ত তা কারও দৃষ্টি গোচর হচ্ছে না, অথবা হলেও গুরুত্ব দিচ্ছে না। না দেখার ভান করে পাশ কাটিয়ে যাচ্ছে।
এরকম ঘটনার মূল উৎস কী? এর জন্য কে কতটুকু দায়ী?
আমাদের সমাজে যে শিক্ষাব্যবস্থা প্রচলিত আছে প্রথমত সেই শিক্ষাব্যবস্থা এবং এর সাথে সংশ্লিষ্টরাই এজন্য দায়ী। যে শিক্ষাব্যবস্থা প্রচলিত আছে তাতে নৈতিকতা ও সততা শিক্ষা এবং বিবেককে লালন করার কোন প্রশিক্ষণের ব্যবস্থা নেই। একারণেই নৈতিকতা বিবর্জিত এক প্রজন্ম বেড়ে উঠছে। অপ্রীতিকর ঘটনায় অহরহ জড়িয়ে পড়ছে।
বিনা পরিকল্পনায় বাগান তৈরি হয় না; কিন্তু জঙ্গল আপনা-আপনিই তৈরি হতে পারে। তদ্রুপ সৎলোক এমনিতেই গড়ে উঠে না। যে বিবেকের বিরুদ্ধে চলে না সে-ই সৎ লোক। আল্লাহর ভয় ও আখিরাতে জবাবদিহিতার অনুভূতিই মানুষকে সৎ বানায়। এটা অবিরাম প্রশিক্ষণের বিষয়। আমাদের শিক্ষাব্যবস্থায় এর কোন কর্মসূচি নেই। দেশ পরিচালনার দায়িত্বশীলদের মধ্যে এ বিষয়ে কোন চিন্তা-ভাবনা আছে বলে মনে হয় না। এটা সত্যিই ভয়ানক উদ্বেগের কারণ।
দ্বিতীয়ত পরিবার ও সামাজিক পরিবেশ এর জন্য দায়ী। মানুষ জন্মগতভাবে অসৎ হয়ে পয়দা হয় না, এ কথা ঠিক; কিন্তু কোন মানুষই আপনা-আপনি সৎ হয়ে গড়ে উঠতে পারে না। সে যে মানের পরিবার, সমাজ ও পরিবেশে ছোট থেকে বড় হয় সে সে মানেই গড়ে উঠে। এক খণ্ড জমি নিজে একটা জঙ্গলে পরিণত হয়; সেখানে ফুল বা ফলের বাগান বিনা পরিকল্পনায় গড়ে উঠবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




