somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি হরিপদ...

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি কয় কাহারে...
হরিপদ সাহারে...
যে কিনা কবিতা লেখে রামুদের পাহারে...
ভোরবেলা শুরু তার কবিতার চর্চা...
বই পড়ে চেপে রাখে পেপারের খরচা...
যায়না কোথাও পাছে পকেটটা খসবে...
খিদে পেলে সন্ধ্যায় ছাদে গিয়ে বসবে...
শীতল বাতাসে নাকি ভিটামিন ভরপুর...
পেটের খিদেটা যেন কালো কালো কর্পূর...
ঠিক ঠিক তৃপ্তির ঢেকুর আনন্দ...
আটটার পর তার দরজাটা বন্ধ...
দরজা বন্ধ তাই কি করেন জানিনা...
তবে শুনি চিৎকার জল নাকি পানিনা...
জল নাকি সুতরল, পানি তার উল্টা...
চামে চামে মেরে দেন কবিতার গুলটা...
তারপর গুলমারা শেষ করে শান্তি...
এসে বলে সত্যিটা বললে কি মানতি ?!
হাবিজাবি কি যে সব লিখে দিলো কাগজে...
সামিয়ানা টাঙ্গাবেন চলবেনা দুগজে ?
মেজাজটা এইবার পারছিনা ধরতে...
কিপ্টামি ছেড়ে দেন শুভ কাজ করতে...
দুগজের সামিয়ানা কোনকালে দেখেছেন...
এইসব কিপ্টামি কোত্থ্যেকে শিখেছেন...
ভনিতাটা রেখে ভাই চাঁদা দেন, চাঁদা দেন...
দুগজ কাপড় নয়, দুইশত টাকা দেন...
কিপ্টুস হরিপদ পড়ে গেল চিন্তায়...
বছরখানেক আগে হয়েছিল ছিনতাই...
একা একা হাঁটছি, এসে বলে, কাক্কু !...
তারপর পিছে ঠিক টের পাই চাক্কু...
বছরের গল্পটা কি কারণে তুলছেন...
চাঁদার কথাটা নিজ ইচ্ছায় ভুলছেন...
"" হতভাগা চাঁদাবাজ বড় বাজে বকছিস...
নিজের কাছেতো তুই নিয়মিত ঠকছিস...
ছিনতাই টাকা আজো পুরোতেই পারি নাই...
ঘরে তাই রান্নারও গোটা দুই হাড়ি নাই...
বিশ টাকা নেন বাকিটুকু মাফ করবেন...
এইবার আপনি কি সোফা থেকে নড়বেন? ""
হালছেড়ে কোনমতে এইবার উঠলাম...
ছেঁড়া-ফাঁটা টাকা নিয়ে কই এসে জুটলাম...
ভাইজান কি দিলেন? ছেঁড়া দেখি টাকাটা...
কিভাবে যে ঘোরে তার চড়কার চাকাটা !!
কি ভাবেন ফকিরের দল নাকি আমরা...
আমাদের বাড়িতেই এগারটা কামরা...
ভাল টাকা দেন নয় উঠবোনা বলছি...
এমনিতে একা একা বহুক্ষণ জ্বলছি...
এই টাকা নিলে নেন তবে দেন ফিরিয়ে...
এইবার আমি নেব খানিকটা জিরিয়ে...
না না না, ঠিক আছে থাক, নিয়ে নেব চালিয়ে...
ফেরত কথার আগে বাঁচলাম পালিয়ে...

( ধুত্তোরি...এত বড় !!! )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×