আমার ভীষন খারাপ মন...
আসলে আসিস,সন্ধ্যেবেলায় রইলো নিমন্ত্রণ।
একসাথে আয়!সাজবে আবার আমার বারান্দা...
করিস না ভুল আনতে আমার রজনীগন্ধা...
আগের বারের মতোই তোরা ভূতের মত আসিস...
চমকে দিয়ে আমায় তোরা পেট ফুলিয়ে হাসিস।
একসাথে আয়!দেখবো সবাই টেলিস্কোপের আকাশ...
মুখটা তুলে সন্ধ্যাতারায় উদাস হয়ে তাকাস...
পেছন থেকে মৌনতাটা অন্য কেউ ভাঙিস...
সময়টাকে ভেজাতে সব একটা কিছু আনিস...
...
সবার শেষে বিদায় নিতে তাকাস নাকো পিছে...
কষ্ট দিবি?তাকাস তবে...বয়েই আমার গেছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


