somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পানি দে হারামজাদা না হয় মানচিত্র খাব" 

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে খুব ইচ্ছে হয় পানিতে ডুব দিয়ে গোসল করি। কিন্তু ডুব তো পরের কথা পুরো ঢাকা শহরের পায়ের পাতা ভেজানোর মত পুকুর কি গুগল ম্যাপ দিয়ে খুঁজে পাওয়া যাবে ?
ঝিলের নামে যার নাম সেই মতিঝিলের ঝিল ডোবা হয়ে অনেক দিন টিকে ছিল কিন্তু তাও আমাদের তস্কর নগরবিদদের কল্যানে একদিন বক্স-কালভার্টে পরিণত হলো।
বুড়িগঙ্গা। নদী বটে একখান। এমন উৎকট গন্ধের পানি ওয়ালা নদী বোধহয় এই গ্রহে এই একটিই। বুড়িগঙার এই পানির উপর দিয়ে কোন লাশ নিয়ে যাওয়াও সমস্যা,পানির গন্ধে লাশের জেগে উঠার সম্ভবনা প্রবল।
বেগুন বাড়ী খালের উপর গড়ে উঠেছে নান্দনিক হাতির ঝিল।চোখের সেৌন্দর্যের জন্য মনের সে্ৌন্দর্যকে হত্যা !!এই বেগুন বাড়ী খালের সাথে একসময় ধানমন্ডি লেক-গুলশান লেক হয়ে তুরাগ নদী পর্যন্ত একটি সংযোগ ছিল যার যেখানে ইচ্ছা সেখানে ডুব সাঁতার দিয়ে গোসল করা যেত।অথচ এখন এসব লেকের পাশ দিয়ে হেঁটে যেতে হলে নাকে রুমাল চাপা দিতে হয় ।

পানির অপর নাম নাকি জীবন,সেই জীবনকে হত্যা করা হচ্ছে কোন জীবনের জন্য ?
ইর্স্টান হাউজিং এর বনশ্রী প্রজেক্ট এবং বসুন্ধরা হাউজিং বালু নদীকে ইতোমধ্যে লেকে পরিনত করেছে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে তা বক্স-কালভার্টে পরিনত হবে !!
দক্ষিন গোরানে এই ৩/৪ বছর আগেও একটা জলাশয়ের মত ছিল যাতে এলাকার বাচ্চারা দাপিয়ে গোসল করত।এখন সেটা সভ্য মানুষের অসভ্য ইতিহাস মাত্র।
এভাবে পাড়ার ঝিল-ডোবা থেকে শুরু করে বুড়িগঙ্গা -শীতলক্ষা সব ভরাট হয়ে যাচ্ছে,এমন কি শহর থেকে শহরতলীতেও ভরাট হয়ে যাচ্ছে খাল-বিল -নদী-নালা। বিলীন হয়ে যাচ্ছে "আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে"।
জীবন বাঁচাতে ও জীবন সাজাতে আমরা নিজেরাই জীবনের টুঁটি চেপে ধরেছি।আমাদের বোধোদয় হবে কি ?

আমরা গনতন্ত্রের জন্য আন্দোলন করি,ধর্মের জন্য জিহাদ করি,মানবধিকারের কথা বলি।
আজকে আমরা জীবন সাজানোর জন্য ২৫/৩০ তলা সুউচ্চ ভবন গড়ছি ।সেদিন আর বেশী দুরে নয় যেদিন আরও বেশী গভীর গর্ত খুঁড়তে হবে জীবন বাঁচানোর জন্য---
আসুন এবার আমরা জীবন সাজাতে নয় ,জীবন বাঁচাতে আন্দোলন করি,জিহাদ করি,কথা বলি।
এখনিই সময়। না হয় দেরী হয়ে যাবে!!
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×