somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়মী লীগ ক্ষমতায় থাকলে ক্ষতি কি? বি এন পি আসলে লাভ কি ?

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বর্তমানে গনতান্ত্রিক চর্চার এক মহা "ক্লান্তিকাল" অতিক্রম করছি।এর নেতৃত্বে আছেন একজন আপা ও একজন ম্যডাম। আপার টার্গেট ম্যডাম । ম্যডামের টার্গেট সাধারন পাবলিক !আপার অস্ত্র পুলিশের লাঠি-গুলি! ম্যডামের অস্ত্র, পেট্রোল বোমা আর জামাতের সক্রিয় সমর্থন।

এই জামাত শিবিরের রাজনীতি বোঝা মহা মুশকিল। সেই অবিভক্ত ভারতে তাদের জন্ম।এর মধ্যে একটা দেশ ভেঙ্গে তিনটা হলো অথচ জামাত সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে!এখনও পায়ের নিচে মাটি খুঁজে পায় নি কারও না কারও কাধে ভর দিয়ে চলতে হয়!তারপরও শেষ রক্ষা হয় না ।
পাকিস্তানের স্বাধীনতা থেকে বাংলদেশের স্বাধীনতা সব সময় স্রোতের বীপরীত দিকে হেঁটেছে এরা । এখন লাঠিয়ালের মত ভাড়া খাটে।
যাই হোক ,ম্যডাম আজ আপনাকে কিছু বলতে চাই ।

ম্যাডাম,নিজের এত বড় একটা দল থাকতে এই স্বাধীনতা বিরোধী দলটার উপর কেন এত বেশী নির্ভরশীল হয়ে পড়লেন এটা একটি রহস্য বটে!
ম্যাডাম আপনার দল হয়তো কোনদিন ক্ষমতায় আসবে। দলের শীর্ষস্থানটি হয়তো আপনারই বংশধরের হাতে যাবে সে হিসাবে ক্ষমতার শীর্ষবিন্দুতে আপনার বংশধরই থাকবে। যদি তাই হয় তা দেশের জন্য বা আপনার দলের জন্য, কারও জন্য মঙ্গলজনক হবে না ।কারন এবার আন্দোলনের নামে আপনি যা দেখালেন তাকে সন্ত্রাস ছাড়া আর কিছুই বলা যায় কি ? আপনি যদি ক্ষমতায় থাকতেন এই আন্দোলনকে কি বলতেন ? ভারতের ষড়যন্ত্র ! তাই না? পুলিশের নির্যাতন সইতে রাজী নয়.কারাবরন করতে রাজী নয অথচ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন,পতন ঘটাবেন,ক্ষমতায় যাবেন, এটা দিবাস্বপ্ন মাত্র।

ম্যাডাম আপনার যথেষ্ট বয়স হয়েছে।আপনার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।আপনি বড় একটা দলের শীর্ষনেতা হিসেবে নিজের মতামত বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা হারিয়েছেন।নাহয় মানুষভর্তী বাসে-ট্রাকে কেউ এভাবে পেট্রোল বোমা মারে ? এভাবে মানুষ পুড়িয়ে মারে ? এভাবে রেল লাইনের ফিশপ্লেট খুলে রাখে ?

অবশ্য আপনার বক্তব্য অন্যরকম। আওয়ামী লীগ নিজেরা এসব করে আপনাদের নাম দেয় ! এই অবরোধের ভিতর আপনাদের কাজ তো একটাই সেটা পেট্রোল বোমা মারা আর ফিশপ্লেট খুলে রাখা সেই কাজটাও যদি আওয়ামি লীগ করে দেয় তাহলে আপনারা করেনটা কি !!!

ম্যডাম, জাতীয় নির্বাচনে অংশ নিলেন না বরং তা বানচাল করতে চাইলেন অথচ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢুকে পড়লেন । পুরো বাংলাদেশ দরকার নেই। ঢাকা দরকার ? এত সহজ?

ম্যডাম আপনি আর আপা আপনারাইতো পালা করে ক্ষমতায় আসেন যান।বিরোধী দলেও আপনারা। সবখানেই আপনারা। পুলিশও আপনাদের,ঠ্যাঙাঢ়ে বাহীনীও আপনাদের। ছিনতাই, চাঁদাবাজী, মাস্তানি সবসময়ই চলে!!সরকারি অফিসে দুর্নীতী কি কেউ কমাতে পেরেছেন? জামাল উদ্দিন, বাকির হোসেন আপনারাই তৈরী করেছেন।বিদ্যুতের মিটার রীডার,টেলিফোন অফিসের লাইনম্যান,পাসপোর্ট অফিসের পিয়ন সবাই গনতন্ত্রের ঝাপটায় কোটিপতি।
ম্যডাম, আপনিতো গনতান্ত্রিক ভাবে ৩বার ক্ষমতায় এসেছিলেন।দ্বীতীয়বারের গনতন্ত্রটা কেমন ছিল? যাই হোক আন্দোলন করার ক্ষমতা আপনাদের আছে আপনারা করবেন আমরা দুপয়সার পাবলিক ,ফিসফাস করে কিছু বলতে চাইলে কিছু বুঝা যায় কিছু বুঝা যায় না,আমাদের ক্ষমতাই যে অতটুকু।দয়া করে গনতান্ত্রিক চর্চাটা জনগনের উপর চাপাবেন না।

তবে ম্যাডাম আপার আমলে দেশে উন্নয়নের কাজটা বেশ ভালই চলে এটা মনে হয় অস্বীকার করার সূযোগ নেই ।

ম্যাডাম চিৎকার করে শেষ একটা কথা আপনাকে বলে যেতে চাই।২০১৪সালে জানুয়ারি মাসে মানুষ আপনার জন্য অপেক্ষা করছিলো আপনি তাদের ভাষা বুঝতে পারেন নি।তবে আপা ঠিকই বুঝেছিল।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×