somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাকাত ছেড়ে দেওয়ার দাবীতে খুলনায় পরিবহন ধর্মঘট!!!

২৩ শে মে, ২০১৫ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুলনায় পরিবহন ধর্মঘট চলছে। কারন হলো কয়েকদিন আগে সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতি হয়েছে ,যাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাসের হেলপার ,সুপারভাইজার ও ড্রাইভারকে গ্রেফতার করেছে ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে। এখন খুলনার ঐ রুটের বাস চলাচল বন্ধ। শ্রমিক সংগঠনের দাবী অভিযুক্তদের ছেড়ে দিতে হবে ।
প্রশ্ন হলো এত সাহস তারা পায় কোথায় ? দুর্ঘটনা ঘটালে তাদের গ্রেফতার করা যাবে না। ডাকাতি -খুন-জখম রাহজানি যাই কিছু করুক তাদের কিছুই করা যাবে না!! তারা অপ্রতিরোধ্য, তারা অজেয় ।
আসলে তারা অজেয় নয়। অজেয় শক্তি তাদের পিছনে সর্বত্র বিরাজমান। তাদের নাম রাজনীতীবিদ । যাদের প্রশ্রয় ছাড়া এ ধরনের ধর্মঘট অসম্ভব।
এই সব শ্রমিক সংগঠন কোনও আম জনতার সংগঠন নয় তারা "স্পেশাল জনতা"। এসব শ্রমিক সংগঠনের নেতারা কেউ শ্রমিক নয় এনারা কোটিপতি ভদ্দরনোক!!তবুও তারা শ্রমিক নেতা। এদের আয়ের একমাত্র উৎস চাঁদাবাজি।পুঁজি হলো রাজনীতি।

ডাকাতির কবলে পড়ে সব হারালো যারা, তাদের নাম"পাবলিক"। ডাকাত গ্রেফতারে প্রতিবাদে ধর্মঘট ডাকার কারনে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাও "পাবলিক"।
হায়রে পাবলিক , তোমরা নাকি ক্ষমতার উৎস !!
আশা করি সরকার এদের এই "মামার বাড়ীর আবদারের " কাছে নতি স্বীকার করবে না।

সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×