একবার একবার করে
কতো সহস্রবার হলো বিস্মৃত।
অণুচক্রিকার দল আর
জমাট বাঁধতে নারাজ।
উষ্ণ লাল তরঙ্গে বান ডাকে-
জোছনার শুভ্র আগুন
ফণিমনসার ছোবল হয়ে
ঝকমক করে ফেনিল স্রোতধারায়।
তারপর, শেষ রাত্তিরে
ভেসে আসে রিকশার অবিরাম ক্রিং ক্রিং।
ঠকঠক শব্দে কাঁপে পাজর।
যে সহজ সত্য জমে
পাথর হয়ে হৃদয়ে পচন ধরায়,
অথবা শিলাতে বদলে যায় পুরোটাই-
তাতে আর রক্ত বয় না।
কান পেতে শোনা যায় না
জীবনের ভীষণ স্পন্দন!
তবুও রক্ত ঝরে;
আনাচে-কানাচে, ডুবিয়ে-ভাসিয়ে
ডানাছেড়া ফড়িং এর মতো
ছটফট করে অবিরাম।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৮ ভোর ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




