ব্রিটিশ রাজ শিশু ও আমার স্মৃতিচারণা
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রিটিশ রাজশিশুর জন্ম লইয়া বাঙালি জাতির হাউকাউ এখনও তাহাদিগের মনোজগতে কলোনিয়্যাল মনোবৃত্তির অস্তিত্বের প্রমাণ- ইহা লইয়া অনলাইনে অনেকেই উষ্মা প্রকাশ করিয়াছেন। তো, সেই মওকায় আমিও আমার স্কুল জীবনের একখানা ঘটনা শুনাইতে চাই।
আমি ক্লাস নাইনে থাকিতে স্কুলে একবার ইউ.কে হইতে একদল ফিরিঙ্গি পরিদর্শকের আগমন ঘটিল। তাঁহাদিগের আগমন উপলক্ষে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উদ্যমের অন্ত নাই! উচ্চতর গণিত ক্লাসে দেখিলাম স্যার কালো টাইসমেত শার্ট টাগ করিয়া আসিয়াছেন। আসিয়াই হুংকার, “আদ্যকাল তোমাদিগকে ইংরেজীতে ক্লাস লইব।” বোর্ডে বড় বড় করিয়া ইংরাজীতে সবচেয়ে সহজ বিষয়ের নাম লিখিলেন-‘সেট’। তা বেশ। জনাকয়েক মেধাবীদের ক’খানা প্রাসঙ্গিক ইংরাজী প্রশ্নও শিখাইয়া দিলেন- পড়া বুঝানোর মাঝে জিজ্ঞেস করিবার জন্য। অতঃকপর অপেক্ষার দীর্ঘ প্রহর। এদিকে ইতর ছাত্রবৃন্দের ধৈর্য্যের বাঁধ টুটিয়া গেল। তাহারা তাহাদিগের স্বভাবসুলভ হট্টগোলে নিমগ্ন হইল। পাশের ক্লাসরুমে ইতিমধ্যে ফিরিঙ্গির দল হাজির। ছাত্রবৃন্দকে সামলাইতে স্যারের প্রাণান্তকর চেষ্টা। এরই মধ্যে এক ছাত্র বলিয়া উঠিল, “এ্যাই সবাই চুপ। পাছে যদি স্যার তাঁহার মুখস্ত করা ইংরাজী লেকচার ভুলিয়া যান...”
অতঃ পর দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিল। ফিরিঙ্গির দল আমাদিগের ক্লাসে না আসিয়াই ফ্লোর ত্যাগ করিল। কালো টাইখানা হতদ্যম হইয়া স্যারের কণ্ঠ আলিঙ্গন করিয়া ঝুলিতে থাকিল...
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন