somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরক্ষিত করুন আপনার ব্যক্তিগত ফোল্ডার (টেকি পুস্ট)

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যদি আপনার কম্পিউটারের ডাটার প্রাইভেসি নিয়ে চিন্তিত থাকেন তাহলে কিছু ট্রিক্সের সাহায্যেই আপনি আপনার তথ্যাদি সংরক্ষিত করতে পারেন অন্যান্যদের হাত থেকে। নেটে, বাজারে অনেক ফাইল এন্ড ফোল্ডার পাসওয়ার্ড প্রটেকশন সফটওয়্যার আছে যেগুলা কিনা আপনার তথ্যাদি লক করে আপনার প্রাইভেসি নিশ্চিত করে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এসব সফটওয়্যার ব্যবহার করতে পছন্দ করি না, বিশেষ করে যেইসব সুবিধা আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই করতে পারি কোন আলাদা সফটওয়্যার ইন্সটলেশন ছাড়া। আমি আমার আজকের এই কলামে একটা সিম্পল প্রসেস শিখাবো যা কিনা আপনার গুরুত্বপূর্ন তথ্যাদি অথবা কিছু ১৮+ দ্রব্যাদি :P সকলের কাছ থেকে ইনঅ্যাক্সেসেবল করতে পারবেন।

প্রথমে, আপনি আপনার হার্ড ড্রাইভের একটা যেকোনো এক জায়গায় একটা নতুন ফোল্ডার খুলুন।উদাহরণস্বরূপ আমি আমার পিসির F ড্রাইভে private নামে একটা ফোল্ডার খুললাম। এখন, আপনার যাবতীয় টেক্সট ফাইল, ছবি, ভিডিও যা যা আপনি সকলের ধরাছোঁয়ার বাইরে রাখতে চান তা এখানে পেস্ট করুন। প্রসিডিউরটা খুবই সহজ। আপনি যেকোনো ফোল্ডারকে প্রাইভেট করতে পারবেন কমান্ড প্রম্পটের কিছু কমান্ড টাইপের দ্বারা।

কমান্ড প্রম্পট টা ওপেন করেন ( প্রেস Win key+R, Run dialogue box এ টাইপ করুন "cmd" এবং হিট "Enter")
কমান্ড প্রম্পট প্রথমে আসলে ডিফল্ট হিসেবে লোকেশন থাকে -
C:UsersWasif>
লোকেশনটা চেঞ্জ করে আপনার ফোল্ডার টা যেই ড্রাইভে আছে সেই ড্রাইভে যান। আমরা এখানে F ড্রাইভে private নামে ফোল্ডারটি লক করবো।
কিভাবে কমান্ড প্রম্পটে লোকেশন চেঞ্জ করবো তা আগে আপনাকে শিখাই।
cd মানে change directory। এরপর একটা স্পেস দিয়ে .. দিলে তা ঠিক আগের লোকেশনে যায়। দেখুন, আমি এখন আছি C ড্রাইভের users লোকেশনের wasif ডিরেক্টরিতে। আমি cd .. কমান্ড দিয়ে আমার বর্তমান লোকেশনের আগের লোকেশনে যাই।

C:Userswasif>cd ..
C:Users>cd ..
C:>

আমি এখন C ড্রাইভে আসি। এখন যদি আমি F ড্রাইভে যেতে চাই তাহলে টাইপ করুন, F:
C:>F:
F:>

এখন আমি F ড্রাইভে আসি। আমার পিসির F ড্রাইভের private ফোল্ডারটা যদি লক করতে চাই তাহলে টাইপ করুন -
F:>cacls private /e /c /d %username%

একটা মেসেজ আসবে এরকম-
processed dir: F:private

এখন দেখুন private ফোল্ডারটি এখন লক হয়ে গেসে। আপনি তার ভিতর ঢুকতেও পারবেন না, সাথে ফোল্ডারটি ডিলিটাইতেও পারবেন না।
ফোল্ডারটি আবার অ্যাক্সেসেবল করতে টাইপ করুন -
F:>cacls private /e /c /g %username%:f

একটা মেসেজ আসবে এরকম-
processed dir: F:private

এখন আপনার ফোল্ডারটি অ্যাক্সেসেবল হয়ে গেসে। এই কৌশলটা উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭ এ করা সম্ভব। আপনার ফাইল সিস্টেম NTFS ফরম্যাটে হতে হবে।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×