somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধের বিচারের দাবিতে জ্যাকসন হাইটসে মানববন্ধন

০৪ ঠা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরের যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার ও ৭২ এর সংবিধান পুনঃপ্রবর্তনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গত ১লা আগস্ট রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩স্ট্রিট ও ব্রডওয়েতে অবস্থিত এস্টোরিয়া ফেডারেল ব্যাংকের মূল ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতাকর্মী ও অঙ্গসংগঠনগুলো। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিগুলো এ কর্মসূচী আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের চলমান বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য এখনও দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে। অভিযুক্ত জামায়াত নেতাদের গ্রেফতারের বদলা নিতে নতুন করে একত্রিত হয়ে জামায়াত শিবিরের ক্যাডাররা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুন্নবী, সৈয়দ বশারত আলী, কবি বেলাল বেগ, ড. প্রদীপ কর, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা হাজি এনাম, বাংলাদেশ সোসাইটির আপ্যায়ন সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, যুবলীগের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন, মনিরুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান যুদ্ধাপরাধ কখনো তামাদি হয় না। সেজন্যই প্রায় চল্লিশ বছর পর তার বিচার করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। যুদ্ধাপরাধের অনেক প্রত্যক্ষদর্শী এখনও বেঁচে আছেন বলে সাক্ষ্যপ্রমাণের কোন সমস্যা নেই বলে বক্তব্য দেন বক্তারা।
মানববন্ধন শেষে ছয় দফা প্রস্তাব পেশ করেন ড. প্রদীপ কর। কয়েকটি প্রস্তাবনা হল দেশে বিদেশে উক্তবিচারকার্য বাধাগ্রস্ত করার যে অপতৎপরতা চলছে তার প্রতিবাদ করা, যুদ্ধাপরাধের বিচারের জন্য গণআন্দোলন গড়ে তোলার আহ্বান, বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। উপস্থিত সকলে হাত উচিয়ে প্রস্তাবনাগুলো সমর্থন করেন। কর্মসূচীর শেষ পর্যায়ে ১২০ সদস্যের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি গঠনের ঘোষনা দেয় উপস্থিত নেতৃবৃন্দ। ড. প্রদীপ করকে উক্ত কমিটির আহ্বায়ক করা হয়। মুক্তিযোদ্ধা শরাফ সরকার সদস্য সচিব এবং হাজি এনাম, কৃষিবিদ আশরাফুজ্জামান ও মঞ্জুর চৌধুরীকে যুগ্ম সদস্য সচিব ঘোষণা করা হয়।
জ্যাকসন হাইটসের উক্ত মানববন্ধন কর্মসূচীর পাশাপাশি ওজোন পার্ক ও চার্চম্যাকডোনাল্ডে মানববন্ধন করাসহ আগামী ৮ আগস্ট জাতিসংঘের সামনে যুদ্ধাপরাধের বিচারে সমাবেশ করার ঘোষণা দেন উপস্থিত নেতৃবৃন্দ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×