আজ ছিলো বেগম রোকেয়া দিবস। কাকতালীয়ভাবে বাঙ্গালী মুসলিম নারীদের এই কিংবদন্তীর জন্ম ও মৃত্যুদিবস একই।
রংপুরের পীরগঞ্জের পায়রাবন্দের জমিদার পরিবারের মেয়ে রোকেয়া সাখাওয়াত হোসেন আজীবন অন্তঃপুরবাসিনী মেয়েদের শিক্ষার জন্য সংগ্রাম করেছেন।
বেগম রোকেয়ার স্বপ্ন আজ অনেকটাই সফল। নারী শিক্ষার দিক থেকে বাংলাদেশ তৃতীয় বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ।
কিন্তু যে বেগম রোকেয়া শিক্ষার দ্বারা নারীদের আলোকিত করতে চাইতেন, তিনি কি কখনো ভাবতে পেরেছিলেন, শিক্ষিত হয়েও নারীদের একাংশ পাখি ড্রেস, কুটনামি নির্ভর বিনোদন পছন্দ করবে! আজ পৃথিবীতে থাকলে কি তিনি জোর দিয়ে বলতে পারতেন, "অশিক্ষিত চোখ যেই খানে ধূলি-কর্দম দেখে, শিক্ষিত চোখ সেই খানে দেখে মণি-মাণিক্য"...?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



