somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওবামার ভারত সফর : কিছু বিশ্লেষণ

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চলমান দিল্লী সফরকে বিশ্লেষণ করতে হলে সাম্প্রতিকতম প্রেক্ষাপট ধরে বিশ্লেষণ করতে হবে। কারণ গত বছরের ঠিক এই সময়টায় আমেরিকায় কর্মরত দেবযানী খোবড়াগারে নামের এক নারী কূটনীতিককে হেনস্থা করার পরিপ্রেক্ষিতে দিল্লী ও ওয়াশিংটনের সম্পর্কে বেশ শীতলতা এসেছিলো। পাল্টা ব্যবস্থা হিসেবে দিল্লীস্থ মার্কিন দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা তুলে নিয়েছিলো ভারত। এই ডামাডোলের মধ্যে ভারতীয় প্রচারমাধ্যম দেশটির পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তার বরাত দিয়ে বললো, এই টানাপোড়েনের পেছনে অন্যতম কারণ বাংলাদেশের সরকার প্রশ্নে দুই দেশের মধ্যকার সিরিয়াস মতপার্থক্য।

বারাক ওবামার চলতি ভারত সফরকে ইন্দো-মার্কিন সম্পর্কের এই প্রেক্ষাপটের পরবর্তী পদক্ষেপ হিসেবে দেখতে হবে। শরীরীভাষা অবশ্যই ভাব বিচ্ছূরণের একটি প্রভাবশালী মাধ্যম। গতকাল থেকে প্রেসিডেন্ট ওবামার প্রতি ভারতের দক্ষিণপন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচরণে যে আন্তরিক উষ্ণতা দেখা গেছে, তাতে রাষ্ট্রাচার বা আইনানুগ প্রটোকলের কোন বালাই ছিলোনা। মোদী ও ওবামা স্পষ্টতই রাষ্ট্রাচারের গাম্ভীর্য সচেতন বা অসচেতনভাবে এড়িয়ে গেছেন। মনে হয়, আমেরিকা ও ভারত নিজেদের মধ্যকার তাবৎ মতপার্থক্যের ফারাক কমিয়ে আনছে।

তবে উপমহাদেশে অবশ্যই দিল্লী ও ওয়াশিংটনের কিছু পরস্পরবিরোধী স্বার্থ আছে। দুই পক্ষ সক্রিয় থাকলে একদিন না একদিন এখানে স্বার্থের সংঘাত বাঁধবেই। এদের মধ্যে একটি হচ্ছে বঙ্গোপসাগর, আর আরেকটি হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের মঙ্গলয়েড জাতিগোষ্ঠী অধ্যূষিত মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও আমাদের পার্বত্য চট্টগ্রাম।

যাহোক, এসব হিসাবনিকাশ আরো পরের ব্যাপার, মার্কিন প্রেসিডেন্টের উপমহাদেশে পদার্পণ তাৎক্ষণিকভাবে কি ফল বয়ে আনে, সেদিকেই আমাদের দৃষ্টিপাত করতে হবে।

ভারতের ব্যাপারে তার কোন পূর্ণাঙ্গ স্বাধীন প্রতিবেশী রাষ্ট্রই আস্থাশীল নয়। তবে যখন ভারতে কোন অকংগ্রেসি হুকুমত থাকে তখন প্রতিবেশীরা কিছুটা হলেও কম ভ্রুকুঞ্চনে থাকে। আর এই সিলসিলা মোরারজি দেশাই, চরণ সিং, বিশ্বনাথ প্রতাপ সিং, এইচ ডি দেবগৌড়, ইন্দর কুমার গুজরাল, এমনকি অটল বিহারী বাজপেয়ীর আমলে দেখা গেছে; যদিও শেষোক্ত জনের আমলে পাকিস্তান ও বাংলাদেশের সাথে ভারতের পৃথক পৃথক রক্তক্ষয়ী সামরিক সংঘাতে জড়াতে হয়েছিলো।

যা ঘটে তার সবটাই সময়ের প্রয়োজনে ঘটে। সেজন্যই আমাদের যাবতীয় ঘটনাবলীর প্রতি টিনের চশমা খুলে নজর রাখতে হবে...!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×