somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জরুরী অবস্থা কি আসন্ন?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত চার দশকে বাংলাদেশে জরুরী অবস্থা জারী হয়েছে চারবার। বিগত শতকের শেষ দশক ছাড়া প্রতিটি দশকই একটি করে জরুরী অবস্থার সম্মুখীন হয়েছে। কাকতালীয়ভাবে একটি ছাড়া প্রতিটি জরুরী অবস্থাই জারী হয়েছে শীতকালে।

স্বাধীনতার পর নির্বাহী ক্ষমতাধর প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের লিখিত পরামর্শে প্রথম জরুরী অবস্থা জারী করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ মোহাম্মদুল্লাহ ১৯৭৪ সালের ২৮ ডিসেম্বর। এই জরুরী অবস্থার কারণ ছিলো দেশে চলমান দুর্ভিক্ষ এবং জাসদের সামরিক শাখা গণবাহিনীর নেতৃত্বে দেশজুড়ে সশস্ত্র বামপন্থী বিদ্রোহের তীব্রতা বেড়ে যাওয়া।

দ্বিতীয় জরুরী অবস্থা জারী করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার ১৯৮১ সালের ৩০ মে। এই জরুরী অবস্থার কারণ ছিলো চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ও সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবুল মনযুরের তথাকথিত বিদ্রোহ।

তৃতীয় জরুরী অবস্থা জারী করেন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, ১৯৯০ সালের ২৭ নভেম্বর। নিজের পতনের মাত্র ৯ দিন আগে এরশাদ এই জরুরী অবস্থা জারী করেছিলেন তাঁকে উৎখাতের জন্য চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে।

চতুর্থ জরুরী অবস্থা জারী করেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমদ, ২০০৭ সালের ১১ জানুয়ারী। ঘোষিত একদলীয় নির্বাচন বাতিলের দাবীতে আন্দোলনরত আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর চাপে প্রেসিডেন্ট ইয়াজউদ্দীন এই জরুরী অবস্থা জারী করতে বাধ্য হন।

অচিরেই আরেকটি জরুরী অবস্থা জারীর সম্ভাবনার গুঞ্জন শোনা যাচ্ছে। মাঘ মাসের শেষে জারী হওয়া এই জরুরী অবস্থা হবে এই দশকের প্রথম (এবং আশা করি একমাত্র) জরুরী অবস্থা...!
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×