somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী করিতে হইবে?

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন দেখি কত অর্থহীন কারনে, কত সহজে বিনাকারনে জীবন ধ্বংস হয়ে যায়, তখন মাঝে মধ্যে মনে আসে এই প্রশ্ন: জীবনের কি কোন অর্থ আছে? এই যে এ্যত ঘৃণা, রাগ, অভিমান, অনুরাগ, ভালবাসা, স্নেহের বন্ধন দিয়ে জড়ানো মোড়ানো জীবন এর সত্যি কি কোন গভীরতর মানে আছে।
যত বন্ধন তত কষ্ট, তত ভয়, হারানোর ভয়ে সদা কম্পমান মন, তাই নিরাপত্তা খোঁজে মানুষ, লড়াই করে, ‘নিরাপদ সড়ক চাই’, ‘ভবিষ্যত পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি’।
বন্ধন নাই করে দিলে কষ্টও শেষ, কিন্তু জীবনও যে শেষ, কারন বন্ধন আর সংঘাতেইতো জীবনের উপলব্ধি। ‘সহস্র বন্ধন মাঝে মহা আনন্দময়, লভিমু মুক্তির স্বাদ’। রবীন্দ্রনাথ অনেক বন্ধনকে স্বীকার করেই মুক্তির পথ খোঁজার কথা বলেছেন।
নিরাপত্তার জন্য দেয়ালের পর দেয়াল তুলছি আমরা। তাতে কী লাভ হচ্ছে বেচারা মনটা গুহাবাসী বাদুরের মত হয়ে যাচ্ছে আলো বাতাস হারিয়ে।
বন্ধনও চাই, আলোও চাই, নিরাপত্তাও চাই, কিন্তু দেয়াল চাই না, গুহার আধাঁর চাইনা।
ভোট গোনাকে কেন্দ্র করে হট্টগোলের জেরে চারজন মানুষ মরে গেল, কার ভোট, কে মরে? কেনো গুলি করতে হবে।
সবগুলি পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র তুলে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিলে কেমন হয়।
তাইলে কি আমাদের জীবনের নিরাপত্তা কমে যাবে? নাকি বেড়ে যাবে।
আচ্ছা কেমন হয় সারাদেশটাকে যদি আমরা অস্ত্রমুক্ত করতে পারি? পুলিশ, সেনাবাহিনী, বিজেবি, আনসার কারো হাতে মারনাস্ত্র নেই, কেমন হবে দেশটা।
দেশের জনগনের নিরাপত্তা নষ্ট হবে?
দুষ্টু লোকেদের রাজত্ব হয়ে যাবে? হয়ত। খুনীদের, ধর্ষকদের, চোরদের, ডাকাতদের, চোরাকারবারীর, নেশার কারবারীদের পোয়াবারো হবে?
হবে হয়ত। কিন্তু এখনোতো সবই চলছে। জেলখানায় লোকের অভাব কোন কালে হয়েছে বলে শুনিনি।
অস্ত্রের ভয়, জেলের ভয় আসলে অপরাধ দমনে, মানুষের নিরাপত্তা বিধানে কার্যকরী, ফলপ্রসূ? ‘চোরে না শোনে ধর্মের বাণী’।
বাইরের জোর খাটিয়ে আসলে মানুষকে ‘কন্ট্রোল’ হয়ত কিছুটা করা যায়, কিন্তু তাকে ভাল বানানো যায় না। ভাল বানানোর পথ হচ্ছে শিক্ষা, পরিবার আর সমাজের কাছ থেকে পাওয়া মূল্যবোধ। সমাজে, পরিবারে প্রকৃত শিক্ষার চাষাবাদ হলেই তবে, সমাজে ভাল মানুষ তৈরী হবে, তাকে বাইরে থেকে জোর খাটিয়ে, ভয় দেখিয়ে ‘কন্ট্রোল’ করতে হবে না, সে নিজেকে নিজেই সঠিক পথে চালাবে। অস্ত্র লাগবে না, জেল লাগবে না।

সমাজে, পরিবারে প্রকৃত শিক্ষাই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে, জেল না, অস্ত্র না, দেয়াল না।
একবার আসুন ভেবে দেখি প্রকৃত প্রস্তাবে জেল, অস্ত্র, দেয়াল কাদের নিরাপত্তা নিশ্চিত করে। সাম্প্রতিক সময়ে একজন প্রতিমন্ত্রীর হুমকির কথা মনে পড়ছে? সব বাহিনী আসলে ক্ষমতাসীনদের ক্ষমতাকে মজবুত করার জন্য আছে। আমাদের মত সাধারন মানুষদের নিরাপত্তা কথা বলে এইসব বাহিনী রাখা হয়, শক্তিশালী করা হয়, এটা একটা চোখে ধূলো দেয়া অজুহাত; প্রয়োজনমত আম জনতাকে সাইজ করার জন্য, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই সব বাহিনী আছে, ছিল এবং থাকবে, যতদিন না আমাদের বুঝ হয়।

রাষ্ট্র আমজনতার নিরাপত্তার কথা ভাবে না, তার সব ভাবনা একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য।
আসুন ভাবি আমরা কীভাবে সব মানুষের জন্য নিরাপদ একটা সমাজ তৈরী করতে পারবো। সেইজন্য আমাদের কী করিতে হইবে?

১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

×