শৈল্পিক মন সবারই আছে
তাই আমারও কিছু আসে যায় তাতে
কালি বমি করি সাদা পৃষ্টায় মাঝে মাঝে
লিখি কিছু গল্প, লিখি কিছু কবিতা
মাঝে মাঝে করি রংতুলিতে খেলা..
গভীর মনযোগে পার করি এসকল বেলা,
কিছুক্ষন পরপর হাতে উঠে চায়ের পেয়ালা,
নিজেকে আনমনে সাজাই বিজ্ঞের বেহালা ।
অবসর এই সময়গুলো ভালোই কাটে
অন্তত নিজের জন্য কিছুটা সময় ছুটি মেলে
কিছু সৃজনশীলতার ভাবনা উতরে উঠে
হয়তোবা কোনদিন অবসরের কিছু আবিষ্কার-
হতে পারে বদলে যাওয়া কোন এক নতুন সমাজের রুপকার ।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



